কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, মিলছে যে ইঙ্গিত এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল ডিজিটাল ভূমি জরিপ চললে করণীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল বাংলাদেশ স্বর্ণ কেনার এখনই কী সবচেয়ে উত্তম সময়? পেঁয়াজ নিয়ে বড় সুখবর দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, মিলছে যে ইঙ্গিত এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল ডিজিটাল ভূমি জরিপ চললে করণীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল বাংলাদেশ স্বর্ণ কেনার এখনই কী সবচেয়ে উত্তম সময়? পেঁয়াজ নিয়ে বড় সুখবর দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
জীবনযাপন

আগামী ২ নভেম্বর পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


আগামী ২ নভেম্বর পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি

আগামী ২ নভেম্বর পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক : দ্রুত শক্তি বৃদ্ধি করে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। এর প্রভাবে রাজ্যের মধ্য ও দক্ষিণ উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় আগামী ২ নভেম্বর পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। জেলাগুলো হলো কৃষ্ণা, গুন্টুর, বাপটলা, প্রকাশম ও এসপিএসআর নেল্লোর। এসব এলাকায় অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ২ ও ৩ নভেম্বর অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চল, রায়ালসীমা ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা ও ইয়ানামের কিছু স্থানে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ দুই দিন উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল এক বার্তায় জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মুরাসু’ দ্রুত শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে। রাতেই প্রবল ঘূর্ণিঝড়ে পারিণত হতে পারে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।