কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই
জীবনযাপন

সারাদেশের জন্য গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ!

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


সারাদেশের জন্য গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ!

সারাদেশের জন্য গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ!

এমটিনিউজ ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশের জন্য বড় এক দুঃসংবাদ দিয়েছে পেট্রোবাংলা। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত টানা চারদিন গ্যাস সরবরাহে সংকট থাকবে দেশব্যাপী। গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে এই চারদিন।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।

অর্থাৎ, টার্মিনালটির রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্রিডে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে। এর প্রভাবে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন।

পেট্রোবাংলা জানিয়েছে, এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।