কুমিল্লা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে বড় সুখবর ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়েরও মৃত্যু, এলাকায় শোকের ছায়া শেখ হাসিনাকে ঠেকাতে একই পথে বিএনপি-জামায়াত-এনসিপি, প্রয়োজনে কর্মসূচি যে দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন; জানাল জামায়াত পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে বড় সুখবর ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়েরও মৃত্যু, এলাকায় শোকের ছায়া শেখ হাসিনাকে ঠেকাতে একই পথে বিএনপি-জামায়াত-এনসিপি, প্রয়োজনে কর্মসূচি যে দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন; জানাল জামায়াত পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস
জীবনযাপন

৪৭ বছর বয়সে এইচএসসি পাস

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


৪৭ বছর বয়সে এইচএসসি পাস

৪৭ বছর বয়সে এইচএসসি পাস

এমটিনিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আমিনুল ইসলাম নামের এক ইউপি সদস্য। শনিবার (৩১ অক্টোবর) এইচএসসির ফলাফল অনুযায়ী তিনি জিপিএ ৪.৬৩ অর্জন করেছেন।

আমিনুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের তুরাব আলীর ছেলে। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন আমিনুল।

আমিনুল ইসলাম জানান, ১৯৯৯ সালে এসএসসি পাসের পর জীবন ও জীবিকার তাগিদে আর শিক্ষাজীবনে ফেরা হয়নি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করেন এবং বিপুল ভোটে নির্বাচিতও হন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় শিক্ষার অভাবের বিষয়টি অনুধান করেন। নিজেকে শিক্ষিত করে গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন মনে। সেই ইচ্ছা থেকেই ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর সংসার, ব্যক্তিগত কাজ ও জনপ্রতিনিধির দায়িত্ব সামলে শুরু করেন নতুন করে পড়াশোনা।

তিনি বলেন, সারাদিনের ব্যস্ত সময় পার করে রাতে বই নিয়ে পড়তে বসতাম। শিক্ষার কোনো বয়স নেই। আমি চাই- যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তারা আমার এই অর্জন দেখে নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পান। জনসেবার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব; আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি।

সুযোগ পেলে আগামীতে স্নাতকেও ভর্তি হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান আমিনুল।

মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, এটি শুধু আমিনুল ইসলামের অর্জন নয়। এটি আমাদের ইউনিয়ন পরিষদের জন্য গর্বের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় কাজ। একজন মানুষ এই বয়সে এসে পড়াশোনা করে ভালো ফলাফল করা বর্তমান সমাজের জন্য দৃষ্টান্ত।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।