কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, মিলছে যে ইঙ্গিত এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল ডিজিটাল ভূমি জরিপ চললে করণীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল বাংলাদেশ স্বর্ণ কেনার এখনই কী সবচেয়ে উত্তম সময়? পেঁয়াজ নিয়ে বড় সুখবর দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, মিলছে যে ইঙ্গিত এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল ডিজিটাল ভূমি জরিপ চললে করণীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল বাংলাদেশ স্বর্ণ কেনার এখনই কী সবচেয়ে উত্তম সময়? পেঁয়াজ নিয়ে বড় সুখবর দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
জীবনযাপন

মিয়ানমারে বিমান হামলা, ১৫ জনের মৃত্যু

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


মিয়ানমারে বিমান হামলা, ১৫ জনের মৃত্যু

মিয়ানমারে বিমান হামলা, ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে জান্তা সরকারের বিমান হামলায় শিশুসহ অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে আরো ৩২ জন আহত হয়েছে।

দেশটির  রাখাইন ও কারেন্নি রাজ্যের চার শহরের আবাসিক এলাকা, মাতৃসদন এবং স্কুলে এই হামলায় চালানো হয়। সোমবার (২ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’র প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার রাখাইন রাজ্যের কিয়াকতাও, ম্রাউক-ইউ, পাউকতাও এবং কিয়াকফিউ শহরের জনবসতি ও একটি মাতৃসদন হাসপাতালে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে সেখানে ১২ জন প্রাণ হারান।

অন্যদিকে, শনিবার কারেন্নি রাজ্যের পূর্ব লোইকাও শহরের একটি স্কুলে ছুটির দিনে পুষ্টি কর্মসূচির জন্য জড়ো হওয়া শিশুদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যার ফলে ৩ শিশু নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ তীব্র রূপ নিয়েছে। 

বর্তমানে জান্তা সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র গ্রুপের ধারাবাহিক নির্যাতনের শিকার হচ্ছে, যার ফলে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।