কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম
জীবনযাপন

দাম কমায় স্বর্ণ কেনার হিড়িক

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


দাম কমায় স্বর্ণ কেনার হিড়িক

দাম কমায় স্বর্ণ কেনার হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক : দাম কমায় স্বর্ণ কেনার হিড়িক ! ভারতে ধনতেরাস ও দীপাবলি উৎসবের আগে সোনার দাম কমতে থাকায় গয়না কেনার আগ্রহ বাড়ছে ক্রেতাদের মধ্যে। গত এক মাসে দেশটিতে সোনার দাম ৫ শতাংশের বেশি কমেছে। পরে দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় অনেক ক্রেতা আগেভাগেই গয়না কিনছেন।

৩ নভেম্বর দিল্লির বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১০১ রুপি। ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ২৭ হাজার ৪১৬ রুপি। এর আগের দিন সোমবার গয়নার দোকান ও বিক্রেতারা উৎসবের আগে কেনাকাটা বাড়ানোয় সোনার দাম কিছুটা বেড়ে প্রতি ১০ গ্রামে ১ লাখ ৪২ হাজার ৫০০ রুপিতে উঠেছিল।

রুপার দামও কমেছে। সোমবার প্রতি কেজি রুপার দাম ছিল ১ লাখ ৮৬ হাজার রুপি। মঙ্গলবার তা কমে দাঁড়ায় ১ লাখ ৭৮ হাজার ৬৪৩ রুপিতে। গত ৩০ সেপ্টেম্বর প্রতি কেজি রুপার দাম ছিল ২ লাখ ৩২ হাজার রুপি। এরপর এক মাসে ধাতুটির দাম প্রায় ২০ শতাংশ কমেছে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দুর্বল অবস্থান সোনার বাজারে চাপ তৈরি করছে। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ থেকেই সোনা কেনার প্রবণতা বেড়েছে। আগামী ৬ নভেম্বর ধনতেরাস পর্যন্ত এই চাহিদা অব্যাহত থাকতে পারে।

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার ধনতেরাসে সোনার বিক্রির পরিমাণ ১০ থেকে ১২ শতাংশ বাড়তে পারে।

তবে বিশ্ব গোল্ড কাউন্সিলের পূর্বাভাস, দুর্বল বর্ষার কারণে ২০২৬ সালে ভারতে সোনার চাহিদা ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে। সংস্থাটি মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এক দশকের বেশি সময়ের মধ্যে এ বছর ভারতে বর্ষার বৃষ্টিপাত সবচেয়ে কম হয়েছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে এবং কৃষকদের আয় কমেছে। ফলে গ্রামীণ এলাকায় সোনা কেনার সক্ষমতাও কমতে পারে।

হালকা গয়নার দিকে ঝুঁকছেন ক্রেতারা

খাঁটি সোনার পরিমাণ অনুযায়ী বাজারে বিভিন্ন মানের সোনা বিক্রি হয়। ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ। তবে গয়না তৈরিতে সাধারণত ২২ ক্যারেট সোনা বেশি ব্যবহৃত হয়। এতে অন্য ধাতু মেশানো থাকায় গয়না তুলনামূলক শক্ত ও টেকসই হয়।

সোনার দাম বেশি থাকায় খরচ কমাতে অনেক ক্রেতা এখন হালকা ওজনের গয়না এবং কম ক্যারেটের সোনা কিনছেন। বিশেষ করে ১৮ ক্যারেটের গয়নার বিক্রি এ বছর বেড়েছে। এই সোনায় ৭৫ শতাংশ খাঁটি সোনা থাকে। দাম তুলনামূলক কম হওয়া এবং বেশি টেকসই হওয়ার কারণে ক্রেতাদের কাছে এর চাহিদা বাড়ছে। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।