কুমিল্লা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরটি ভুয়া বিএনপি ছাড়ার ঘোষণা এক নেতার যে আশঙ্কায় স্বর্ণের দামে বড় পতন যুক্তরাজ্যের ভিসা ইস্যুতে বড় সুখবর অবশেষে স্বাভাবিক মিরপুরের পরিস্থিতি, মেট্রোরেল স্টেশনও চালু এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর সঞ্চয়ের টাকা নিরাপদে রেখে প্রতি তিন মাস অন্তর মুনাফা পাওয়ার সুযোগ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরটি ভুয়া বিএনপি ছাড়ার ঘোষণা এক নেতার যে আশঙ্কায় স্বর্ণের দামে বড় পতন যুক্তরাজ্যের ভিসা ইস্যুতে বড় সুখবর অবশেষে স্বাভাবিক মিরপুরের পরিস্থিতি, মেট্রোরেল স্টেশনও চালু এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর সঞ্চয়ের টাকা নিরাপদে রেখে প্রতি তিন মাস অন্তর মুনাফা পাওয়ার সুযোগ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জীবনযাপন

অবশেষে স্বাভাবিক মিরপুরের পরিস্থিতি, মেট্রোরেল স্টেশনও চালু

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


অবশেষে স্বাভাবিক মিরপুরের পরিস্থিতি, মেট্রোরেল স্টেশনও চালু

অবশেষে স্বাভাবিক মিরপুরের পরিস্থিতি, মেট্রোরেল স্টেশনও চালু

এমটিনিউজ ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি এখন শান্ত। বন্ধ করে দেওয়া মিরপুর-১১ নম্বরের মেট্রোরেল স্টেশনও চালু করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) কাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পাশাপাশি শ্রমিকদের লাঠিপেটাও করে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।

এখন পরিস্থিতি বেশ শান্ত। তবে এখনো রাস্তায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে।  

মিরপুর-১১ নম্বরে উপস্থিত পুলিশের পরিদর্শক মতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে আমরা তাদের সরিয়ে দিয়েছি।’



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।