কুমিল্লা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরটি ভুয়া বিএনপি ছাড়ার ঘোষণা এক নেতার যে আশঙ্কায় স্বর্ণের দামে বড় পতন যুক্তরাজ্যের ভিসা ইস্যুতে বড় সুখবর অবশেষে স্বাভাবিক মিরপুরের পরিস্থিতি, মেট্রোরেল স্টেশনও চালু এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর সঞ্চয়ের টাকা নিরাপদে রেখে প্রতি তিন মাস অন্তর মুনাফা পাওয়ার সুযোগ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরটি ভুয়া বিএনপি ছাড়ার ঘোষণা এক নেতার যে আশঙ্কায় স্বর্ণের দামে বড় পতন যুক্তরাজ্যের ভিসা ইস্যুতে বড় সুখবর অবশেষে স্বাভাবিক মিরপুরের পরিস্থিতি, মেট্রোরেল স্টেশনও চালু এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর সঞ্চয়ের টাকা নিরাপদে রেখে প্রতি তিন মাস অন্তর মুনাফা পাওয়ার সুযোগ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জীবনযাপন

আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরটি ভুয়া

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরটি ভুয়া

আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরটি ভুয়া

এমটিনিউজ ডেস্ক : আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার মতো ভুয়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় এ অনুরোধ করে পেট্রোবাংলা।

পেট্রোবাংলা জানিয়েছে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।

তারা আরও জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম বন্ধ থাকবে।

এর ফলে বর্তমানে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে আগামী চারদিন ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, এ সময়ে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে।

পেট্রোবাংলার ভাষ্য, সরবরাহ কমে গেলেও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে সরবরাহের পরিমাণ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।