কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা
জীবনযাপন

বিমান বিধ্বস্ত, ভেতরে থাকা সকলের মৃত্যু

ইডিটর | প্রকাশিত হয়েছে 6 days আগে


বিমান বিধ্বস্ত, ভেতরে থাকা সকলের মৃত্যু

বিমান বিধ্বস্ত, ভেতরে থাকা সকলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় হিদালগো রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) দেশটির পাচুকা জাতীয় বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র এক মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়।

মেক্সিকোর ফেডারেল সিভিল এভিয়েশন এজেন্সি (এএফএসি) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, গ্রুপো অ্যারোস্পেসিয়াল অ্যাভস্পেস পরিচালিত সেসনা-২১০ মডেলের বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় উড্ডয়ন করে। এর গন্তব্য ছিল মোরেলোস রাজ্যের কুয়েরনাভাকা আন্তর্জাতিক বিমানবন্দর।

কিন্তু উড্ডয়নের মাত্র এক মিনিট পরই বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, রানওয়ে ২১-এর শুরুর অংশ থেকে প্রায় ৫০০ মিটার দূরে উড্ডয়নের পর ওপরে ওঠার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

বিমানটি হিদালগো রাজ্যের রাজধানী পাচুকার ভেন্তা প্রিয়েতা এলাকার তেজোনতলে অ্যাভিনিউতে আছড়ে পড়ে। বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি একটি জনবসতিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিমানটিতে থাকা দুই আরোহীই নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় কিংবা বিমানে তাদের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এএফএসি।

দুর্ঘটনার খবর পেয়ে পাচুকা বিমানবন্দর কমান্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধার ও জরুরি কার্যক্রম সমন্বয় করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসনিক তদন্ত শুরু করেছে এএফএসি।

তবে বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, দুর্ঘটনার সময় আবহাওয়া কেমন ছিল কিংবা অন্য কোনো কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এ ছাড়া বিমানটি সড়কে আছড়ে পড়ার সময় আশপাশের কোনো পথচারী আহত হয়েছেন কি না কিংবা কোনো ভবন বা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা-ও নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, সেসনা-২১০ এক ইঞ্জিনবিশিষ্ট ছোট আকারের বিমান। সাধারণত ব্যক্তিগত যাতায়াত ও অন্যান্য বেসামরিক বিমান চলাচলের কাজে এটি ব্যবহার করা হয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।