কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি
জীবনযাপন

ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল

ইডিটর | প্রকাশিত হয়েছে 5 days আগে


ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল

ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের খেলা। কাতারে হবে এবারের আসরের খেলা। ৮ দলের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশও। 

আগামী বৃহস্পতিবার থেকে মিরপুর শেরে-ই বাংলার মাঠে শুরু হবে অনুশীলন। প্রধান কোচ সোহেল ইসলামের নেতৃত্বে হবে ক্যাম্প। ব্যাটিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দল থেকে সরিয়ে দেওয়ার পর নতুন করে যুবাদের দায়িত্ব পেয়েছেন তিনি।  

ঢাকা পোস্টকে আশরাফুল বলেন, ‘নিজের সেরাটা দিতে চাই। বিসিবি দায়িত্ব দিয়েছে নিজের কাজটা করতে হবে তো।’ বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, এই টুর্নামেন্টে শক্ত দল করার কথা ভাবা হচ্ছে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা থাকবেন এখানে। 

‘এ’ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দল, শ্রীলঙ্কা ‘এ’ দল, আফগানিস্তান ‘এ’ দল এবং হংকং দল। এ ছাড়া ‘বি’ গ্রুপে থাকছে ভারত ‘এ’ দল, পাকিস্তান ‘এ’ দল এবং নেপাল ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দল। এই টুর্নামেন্টের ফরম্যাট ৫০ ওভারের।

১৯ নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা লড়বে আফগানিস্তানের বিপক্ষে। ২০ নভেম্বর পাকিস্তান-ইউএই ও ভারত-নেপাল ম্যাচ। পরদিন শ্রীলঙ্কা-হংকং ও বাংলাদেশ-আফগানিস্তান লড়াই। ২২ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও রয়েছে ইউএই-নেপাল ম্যাচ।

২৩ নভেম্বর আফগানিস্তান-হংকং এবং শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ এবং ২৪ নভেম্বর ভারত-ইউএই ও পাকিস্তান-নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।