কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই? ওসিকে সাবেক ছাত্রলীগ নেতা রনির হুমকি আ.লীগকে নিষিদ্ধ করা নিয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে; রয়টার্সকে শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানাল এনসিপি গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই? ওসিকে সাবেক ছাত্রলীগ নেতা রনির হুমকি আ.লীগকে নিষিদ্ধ করা নিয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে; রয়টার্সকে শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানাল এনসিপি
জীবনযাপন

যে আশঙ্কায় স্বর্ণের দামে বড় পতন

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


যে আশঙ্কায় স্বর্ণের দামে বড় পতন

যে আশঙ্কায় স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ায় মঙ্গলবার স্বর্ণের দামে বড় পতন হয়েছে। আগের কার্যদিবসে প্রায় ২ শতাংশ বাড়ার পর এদিন মূল্যবান ধাতুটির দরপতন হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯০৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, ডিসেম্বরের সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯১৪ দশমিক ৭০ ডলারে নেমেছে।

ইরানের এক কর্মকর্তা যুদ্ধের অবসানে চুক্তি এখনো অনেক দূরে বলে মন্তব্য করার পর তেলের দাম ১ ডলারের বেশি বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। এতে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। সরবরাহঝুঁকির কারণে জ্বালানির দাম উঁচু থাকায় কঠোর মুদ্রানীতির পক্ষে যুক্তি আরও জোরালো হচ্ছে।

উইজডমট্রির পণ্যবাজার কৌশলবিদ নিশতেশ শাহ বলেন, তেলের দাম বাড়লে সাধারণত মূল্যস্ফীতির চাপ বাড়ে। মূল্যস্ফীতির চাপ বাড়লে সুদের হার বাড়ার প্রত্যাশাও বৃদ্ধি পায়, যা স্বর্ণের জন্য নেতিবাচক। বাজারে বর্তমানে সেই পরিস্থিতিই দেখা যাচ্ছে।

সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বাড়ে সুদের হার বৃদ্ধি পেলে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা বর্তমানে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৫ শতাংশ দেখছেন।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার দিনের পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন শুরু হচ্ছে। এ নির্বাচনও বাজারের নজরে রয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডেমোক্র্যাটদের ব্যাপক জয় এআই ডেটা সেন্টার নির্মাণ এবং বৃহত্তর প্রযুক্তি খাতের বিনিয়োগের জন্য জটিলতা তৈরি করতে পারে। প্রযুক্তি খাতে নিয়ন্ত্রক সংস্থার বাড়তি নজরদারির কারণে আরও চাপ তৈরি হলে, অন্য খাতে লোকসান পুষিয়ে নিতে বিনিয়োগকারীরা স্বর্ণের অবস্থান কমাতে পারেন।

এদিকে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল চলতি বছরে স্বর্ণে বিনিয়োগের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। আগে ৪০০ মেট্রিক টন প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও তা কমিয়ে ২০০ মেট্রিক টন করা হয়েছে। স্বর্ণের বার ও কয়েনের চাহিদা দুর্বল হওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পূর্বাভাস বাড়ানো হয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪৮ দশমিক ৯৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪১৯ দশমিক ০৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে ৯৪০ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।