কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই
জীবনযাপন

অক্টোবরের শুরুর পর এই প্রথম জ্বালানি তেলের দামে বড় পতন

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


অক্টোবরের শুরুর পর এই প্রথম জ্বালানি তেলের দামে বড় পতন

অক্টোবরের শুরুর পর এই প্রথম জ্বালানি তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পর ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়। 

অক্টোবরের শুরুর পর এই প্রথম তেলের দাম ১০০ ডলারের নিচে নামল।

যুক্তরাষ্ট্রের বাজারে তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৭৩ ডলারে নেমেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর বিশ্ববাজারে শেয়ারদরের উল্লম্ফন দেখা গেছে। এতে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে এবং বাজারে দীর্ঘদিন ধরে বিরাজ করা অনিশ্চয়তা কমেছে।

ওয়াল স্ট্রিটে যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ারবাজার সূচকই ঊর্ধ্বমুখী ছিল। যোগাযোগ পরিষেবা, ভোক্তাপণ্য ও প্রযুক্তি খাতের শেয়ারদর বৃদ্ধির ফলে এই উত্থান হয়েছে।

তবে সবচেয়ে বেশি দরপতন হয়েছে জ্বালানি খাতের শেয়ারগুলোর। ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে তার দলের বড় ধরনের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে। সূত্র: আল জাজিরা



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।