কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই
জীবনযাপন

আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ, বড় লাফ দিলেন যিনি

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 days আগে


আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ, বড় লাফ দিলেন যিনি

আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ, বড় লাফ দিলেন যিনি

স্পোর্টস ডেস্ক : আইসিসির সর্বশেষ প্রকাশিত পুরুষদের খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের শীর্ষস্থান ফিরে পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে পেছনে ফেলে এক নম্বরে উঠেছেন তিনি। অন্যদিকে, টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন স্টার্ক। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচে দারুণ প্রভাব রাখেন বাঁহাতি এই পেসার। অস্ট্রেলিয়া ম্যাচ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন তিনি। ইয়ানসেন নেমে গেছেন দ্বিতীয় স্থানে।

একই ম্যাচে ১০ উইকেট নিয়ে বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার। ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন তিনি। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন মিরাজ। তার অবস্থান চতুর্থ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পারফরম্যান্সেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কয়েকজনের। ৯ উইকেট নেয়া জোমেল ওয়ারিকান ছয় ধাপ এগিয়ে ৩০তম হয়েছেন। নাঈম হাসান ৪৭তম এবং শরীফুল ইসলাম ৫৪তম স্থানে উঠেছেন।

ওয়ানডেতে ফখর জামান নয় ধাপ এগিয়ে ৩৭তম স্থানে জায়গা করে নিয়েছেন। বেন ডাকেট উঠেছেন ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে। টি-টোয়েন্টিতে শ্রেয়াস আইয়ার সপ্তম এবং আজমতউল্লাহ ওমরজাই অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।