কুমিল্লা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
মোস্তাফিজ এবার বিগ ব্যাশে আজ হঠাৎ ভরিপ্রতি স্বর্ণের দামে বড় লাফ ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা ‘মগিং’ শব্দকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড ৫ নভেম্বর রাত ১০টার আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত মজুরি বোর্ডের সভায় যে সিদ্ধান্ত, একমত হয়েছেন পোষাকশ্রমিক ও মালিক পক্ষ মোস্তাফিজ এবার বিগ ব্যাশে আজ হঠাৎ ভরিপ্রতি স্বর্ণের দামে বড় লাফ ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা ‘মগিং’ শব্দকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড ৫ নভেম্বর রাত ১০টার আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত মজুরি বোর্ডের সভায় যে সিদ্ধান্ত, একমত হয়েছেন পোষাকশ্রমিক ও মালিক পক্ষ
জীবনযাপন

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল রাধিকাকে!

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল রাধিকাকে!

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল রাধিকাকে!

বিনোদন ডেস্ক : একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল রাধিকা আপ্তের চরিত্রকে। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অংশ নিতে হয়েছিল তাকে। ছবিটির গল্প ও কাজের পরিবেশ কোনোটিই ভালো লাগেনি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ছবিতে কাজ করার সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন রাধিকা। 

এরপরই তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। রাধিকার ভাষ্য, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনও কিছুই আমার ভালো লাগেনি।’

শুধু গল্পের বিষয়বস্তু নয়, সহশিল্পীর বয়সের ব্যবধান এবং কাজের পরিবেশ নিয়েও আপত্তি ছিল তার। অভিনেত্রী বলেন, ‘আমাকে নিজের থেকে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। গোটা বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।’

রাধিকা ছবিটির নাম প্রকাশ না করলেও তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ধারণা করছেন, অভিনেত্রী ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ ছবির কথাই বলেছেন। ওই সিনেমায় বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা। ফলে বিষয়টি নিয়ে বালকৃষ্ণের অনুরাগীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটি ২০১৪ সালের ‘লেজেন্ড’। ছবিতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালকৃষ্ণ। তবে চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে ছবিটি করার আগেই তা বলা উচিত ছিল।’ আরেকজন রাধিকার মন্তব্যের সমালোচনা করে লিখেছেন, ‘অভিনেত্রী আদিল হুসেনের সঙ্গে ‘পার্চড’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। সেখানে বয়সের ব্যবধান নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। শুধু দক্ষিণী ছবিতে বালকৃষ্ণ বা রজনীকান্তের মতো অভিনেতাদের বয়স নিয়ে আপত্তি করছেন তিনি।’



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।