কুমিল্লা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক জানুয়ারিতে পরিশোধের সময় নতুন মজুরি অনুযায়ী বাড়তি টাকা পাবেন শ্রমিকরা বেতন কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের জন্য বড় সুখবর, নেওয়া হয়েছে যে সিদ্ধান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রূপায়ন গ্রুপে মোস্তাফিজ এবার বিগ ব্যাশে আজ হঠাৎ ভরিপ্রতি স্বর্ণের দামে বড় লাফ ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা ‘মগিং’ শব্দকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক জানুয়ারিতে পরিশোধের সময় নতুন মজুরি অনুযায়ী বাড়তি টাকা পাবেন শ্রমিকরা বেতন কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের জন্য বড় সুখবর, নেওয়া হয়েছে যে সিদ্ধান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রূপায়ন গ্রুপে মোস্তাফিজ এবার বিগ ব্যাশে আজ হঠাৎ ভরিপ্রতি স্বর্ণের দামে বড় লাফ ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা ‘মগিং’ শব্দকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন
জীবনযাপন

বেতন কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের জন্য বড় সুখবর, নেওয়া হয়েছে যে সিদ্ধান্ত

ইডিটর | প্রকাশিত হয়েছে 48 minutes আগে


বেতন কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের জন্য বড় সুখবর, নেওয়া হয়েছে যে সিদ্ধান্ত

বেতন কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের জন্য বড় সুখবর, নেওয়া হয়েছে যে সিদ্ধান্ত

এমটিনিউজ ডেস্ক : পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে পোশাকশ্রমিকদের নতুন কাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা।

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

তিনি বলেন, পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো কার্যকর করা হবে এবং জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক-মালিক দুই পক্ষই একমত।

উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরির সুপারিশ করা হবে।

মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন কার্যক্রম সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।