কুমিল্লা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বেতন কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের জন্য বড় সুখবর, নেওয়া হয়েছে যে সিদ্ধান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রূপায়ন গ্রুপে মোস্তাফিজ এবার বিগ ব্যাশে আজ হঠাৎ ভরিপ্রতি স্বর্ণের দামে বড় লাফ ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা ‘মগিং’ শব্দকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড ৫ নভেম্বর রাত ১০টার আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ বেতন কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের জন্য বড় সুখবর, নেওয়া হয়েছে যে সিদ্ধান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রূপায়ন গ্রুপে মোস্তাফিজ এবার বিগ ব্যাশে আজ হঠাৎ ভরিপ্রতি স্বর্ণের দামে বড় লাফ ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা ‘মগিং’ শব্দকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড ৫ নভেম্বর রাত ১০টার আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ
জীবনযাপন

ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা

ইডিটর | প্রকাশিত হয়েছে 48 minutes আগে


ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা

ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার দলের ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায়।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওবামা লিখেছেন, আজ রাতে আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায় যা মানুষকে বিভক্ত করার বদলে একত্র করে, এবং এমন নেতাদের চায় যারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারে।

মিশিগান ও জর্জিয়ার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ওবামা বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

তিনি আরও যোগ করেন, এখন আমাদের কাজ হলো হাতা গুটিয়ে কাজে নেমে পড়া, যেখানে আমাদের ক্ষমতা আছে সেখানে পরিবর্তন আনা, আরও ক্ষতি প্রতিরোধ করা এবং ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পেছনে ফেলে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। এর ফলে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছর কঠিন করে তুলতে যাচ্ছে ডেমোক্র্যাটদের এই জয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।