কুমিল্লা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
শাস্তি পেলেন এনামুল হক বিজয় সৌদির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচন : এবার যে নির্দেশ নির্বাচন কমিশনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় সৌদি আরবে সতর্কতা জারি কখনো আওয়ামী লীগ ফিরলে এই গুপ্ত সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে : রাশেদ খান মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান, দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড! দুই ঘণ্টার বেশি সময় ধরে ভয়াবহ সংঘর্ষ, আহত শতাধিক শাস্তি পেলেন এনামুল হক বিজয় সৌদির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচন : এবার যে নির্দেশ নির্বাচন কমিশনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় সৌদি আরবে সতর্কতা জারি কখনো আওয়ামী লীগ ফিরলে এই গুপ্ত সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে : রাশেদ খান মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান, দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড! দুই ঘণ্টার বেশি সময় ধরে ভয়াবহ সংঘর্ষ, আহত শতাধিক
জীবনযাপন

মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান, দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড!

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান, দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড!

মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান, দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড!

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের প্রেমা রাওয়াত। দেশটির ঘরোয়া টুর্নামেন্ট সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে উত্তরাখণ্ডের হয়ে হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান করেছেন এই অলরাউন্ডার।

গত সোমবার পুনেতে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ছয়টি চার ও চারটি ছক্কায় ১৪ বলে ফিফটি পূর্ণ করেন প্রেমা। তার স্ট্রাইক রেট ছিল ৩৫৭। এর আগে নারী টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ১৫ বলে। সেই রেকর্ড যৌথভাবে ছিল পাকিস্তানের ফাতিমা সানা, ইংল্যান্ডের মারি কেলি ও অস্ট্রেলিয়ার লরা হ্যারিসের।

প্রেমার ঝোড়ো ব্যাটিংয়ে উত্তরাখণ্ড ২০ ওভারে ২ উইকেটে ১৮৭ রান করে। অধিনায়ক রাঘভি বিস্ট ৫০ বলে অপরাজিত ৭২ রান করেন। জবাবে হায়দরাবাদ ৮ উইকেটে ৯৮ রান করলে ৮৯ রানে জয় পায় উত্তরাখণ্ড।

ব্যাট হাতে রেকর্ড গড়ার পর বল হাতেও অবদান রেখেছেন প্রেমা। চার ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

২০২৬ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে প্রেমার। এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।