কুমিল্লা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
শাস্তি পেলেন এনামুল হক বিজয় সৌদির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচন : এবার যে নির্দেশ নির্বাচন কমিশনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় সৌদি আরবে সতর্কতা জারি কখনো আওয়ামী লীগ ফিরলে এই গুপ্ত সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে : রাশেদ খান মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান, দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড! দুই ঘণ্টার বেশি সময় ধরে ভয়াবহ সংঘর্ষ, আহত শতাধিক শাস্তি পেলেন এনামুল হক বিজয় সৌদির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচন : এবার যে নির্দেশ নির্বাচন কমিশনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় সৌদি আরবে সতর্কতা জারি কখনো আওয়ামী লীগ ফিরলে এই গুপ্ত সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে : রাশেদ খান মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান, দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড! দুই ঘণ্টার বেশি সময় ধরে ভয়াবহ সংঘর্ষ, আহত শতাধিক
জীবনযাপন

সৌদি আরবে সতর্কতা জারি

ইডিটর | প্রকাশিত হয়েছে 32 minutes আগে


সৌদি আরবে সতর্কতা জারি

সৌদি আরবে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বজ্রসহ বৃষ্টি, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি টর্নেডো সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, দেশটির অধিকাংশ অঞ্চলে হালকা থেকে ভারি মাত্রার বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর সঙ্গে থাকবে তীব্র বাতাস, ধূলিঝড় এবং বিপজ্জনক বন্যার ঝুঁকি।

সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল, নাজরান এবং রিয়াদের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার গালফ নিউজ বলছে, পবিত্র শহর মক্কা ও তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আধাম ও আল আরদিয়াত গভর্নরেটগুলোতে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, জেদ্দা, রাবিঘ ও খুলাইস অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আল লিথ ও আল কুনফুদাহ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এনসিএম সতর্ক করেছে, বজ্রপাতের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে, যা ধুলোবালি উড়িয়ে দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং উপকূলীয় এলাকায় সৃষ্টি হতে পারে বড় ঢেউ। সংস্থাটি জানিয়েছে, যেসব এলাকায় অতিভারি বৃষ্টিপাত হবে, সেখানে টর্নেডো বা জলস্তম্ভ তৈরির আশঙ্কা রয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।