কুমিল্লা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
মোস্তাফিজ এবার বিগ ব্যাশে আজ হঠাৎ ভরিপ্রতি স্বর্ণের দামে বড় লাফ ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা ‘মগিং’ শব্দকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড ৫ নভেম্বর রাত ১০টার আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত মজুরি বোর্ডের সভায় যে সিদ্ধান্ত, একমত হয়েছেন পোষাকশ্রমিক ও মালিক পক্ষ মোস্তাফিজ এবার বিগ ব্যাশে আজ হঠাৎ ভরিপ্রতি স্বর্ণের দামে বড় লাফ ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায় : বারাক ওবামা ‘মগিং’ শব্দকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড ৫ নভেম্বর রাত ১০টার আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত মজুরি বোর্ডের সভায় যে সিদ্ধান্ত, একমত হয়েছেন পোষাকশ্রমিক ও মালিক পক্ষ
জীবনযাপন

৫ নভেম্বর রাত ১০টার আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ

ইডিটর | প্রকাশিত হয়েছে 36 minutes আগে


৫ নভেম্বর রাত ১০টার আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ

৫ নভেম্বর রাত ১০টার আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ

এমটিনিউজ ডেস্ক : প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে প্রিপেইড মিটারে রিচার্জ সেবা। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা বন্ধ বা বিঘ্নিত হতে পারে।

তবে এ নির্দেশনা সব গ্রাহকের জন্য প্রযোজ্য নয়। যেসব গ্রাহকের প্রিপেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, শুধু তাদের মিটারে এ সাময়িক সমস্যা দেখা দিতে পারে।

এ অবস্থায় নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ডেসকো। এতে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

এ ছাড়া যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে গ্রাহকদের।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।