নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক পিএলসি

নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক পিএলসি

এমটিনিউজ২৪জবস : নিয়োগ দিচ্ছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সীমান্ত ব্যাংক পিএলসি। ব্যাংকটি তাদের হেড অব ইসলামিক ব্যাংকিং পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি
ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও আবেদনের সুযোগ
বেসরকারি সংস্থায় ২৫ হাজার টাকা বেতনে চাকরি, আছে বিভিন্ন সুবিধা
পদের নাম: হেড অব ইসলামিক ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ/এমবিএম ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইসলামিক ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন, পণ্য ব্যবস্থাপনা, বিনিয়োগ বা অর্থায়ন কার্যক্রম এবং নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন পরিপালনের ক্ষেত্রে প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে। ইসলামিক ব্যাংকিংয়ের মূলনীতি, শরিয়াহ-সম্মত আর্থিক পণ্য এবং বাংলাদেশ ব্যাংকের প্রাসঙ্গিক নীতিমালা ও নির্দেশনাবলি সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০-১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: যে কোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।