কুমিল্লা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
‘আলহামদুলিল্লাহ, কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টসকর্মীরা’ এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম ভিন্ন এক ভাবনায় আক্রান্ত হয়েছেন বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ আহমাদুল্লাহ নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক পিএলসি মোটরসাইকেল চালকদের জন্য এলো স্বস্তির খবর ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘আলহামদুলিল্লাহ, কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টসকর্মীরা’ এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম ভিন্ন এক ভাবনায় আক্রান্ত হয়েছেন বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ আহমাদুল্লাহ নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক পিএলসি মোটরসাইকেল চালকদের জন্য এলো স্বস্তির খবর ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
জীবনযাপন

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 hour আগে


যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ ডেস্ক : গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এ সময় ছাতিয়ানগাছা, গোধড়া, বেলগাছি ও চৌষুডাঙ্গা এলাকার গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ কেভি লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তালাইমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বড় বটতলা, বালিয়া পুকুর, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকায় এ কার্যক্রম চলবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জিঞ্জিরা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে মনু ব্যাপারীর ঢাল, ছাটগাঁও, মান্দাইল, দক্ষিণ মান্দাইল, ফয়েজ নগর, রসুলপুর, বরিশুর, কুশিয়ারবাগ, নজরগঞ্জ, কালিন্দীঘাট ও কদমতলীসহ বেশ কয়েকটি এলাকা রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাগুলো।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।