কুমিল্লা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি মার্কেন্টাইল ব্যাংকে এবার সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ আসলেই কী ৮ নভেম্বর সরকারি ছুটি? যা জানা গেল যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী যাদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিল সরকার, আজ থেকে কার্যকর মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করবেন এবার যে বড় সুখবর শিক্ষকদের জন্য নতুন সুবিধা যুক্ত হলো সৌদি আরবের যে ভিসা ব্যবস্থায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি মার্কেন্টাইল ব্যাংকে এবার সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ আসলেই কী ৮ নভেম্বর সরকারি ছুটি? যা জানা গেল যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী যাদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিল সরকার, আজ থেকে কার্যকর মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করবেন এবার যে বড় সুখবর শিক্ষকদের জন্য নতুন সুবিধা যুক্ত হলো সৌদি আরবের যে ভিসা ব্যবস্থায়
জীবনযাপন

এবার সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


এবার সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ

এবার সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণে আর্থিক সীমাবদ্ধতা অনেকের জন্য বড় বাধা। সেই বাধা দূর করতে বিশেষ সুযোগ নিয়ে এসেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়ে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের প্যাকেজ জেতার সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা।

প্রতিদিন কুইজ ও লটারির মাধ্যমে নির্বাচিত হবেন বিজয়ীরা। বিশেষ আকর্ষণ হলো, প্রত্যেক বিজয়ী নিজের সঙ্গে পরিবারের একজন সদস্য কিংবা পছন্দের অন্য একজনকে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিতে পারবেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর শুরু হওয়া এই বিশেষ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিদিন বিজয়ী নির্বাচন করা হবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের ওমরাহ পালনের নির্ধারিত যাবতীয় খরচ বহন করবে সৌদি সরকার। প্যাকেজের আওতায় থাকছে নিজ দেশ থেকে সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা প্রক্রিয়াকরণ এবং পবিত্র মক্কা ও মদিনায় ১০ রাত হোটেলে থাকার ব্যবস্থা।

এ ছাড়া প্রতিদিন নির্বাচিত বিজয়ী নিজের সঙ্গে পরিবারের একজন সদস্য অথবা পছন্দের অন্য একজনকে বিনা খরচে নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ প্রতিদিন একজন বিজয়ীর পাশাপাশি তার মনোনীত আরেকজনও ওমরাহ পালনের সুযোগ পাবেন।

মূল ওমরাহ প্যাকেজের পাশাপাশি প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জনকে দেওয়া হবে জমজমের পানির বিশেষ কার্ড। প্রতিটি কার্ডে থাকবে ২০টি কুপন। এর মধ্যে ১০টি নিজের ব্যবহারের জন্য এবং বাকি ১০টি অন্যদের উপহার দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

যেভাবে অংশ নেবেন প্রতিযোগিতায়

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী মুসলমানরা অংশ নিতে পারবেন। এ জন্য প্রথমে স্মার্টফোনে নুসুকের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের সময় নাম, ইমেইল ঠিকানা, দেশ ও পাসপোর্টসংক্রান্ত তথ্য দিতে হবে। এরপর ইমেইলে পাঠানো এককালীন পাসওয়ার্ড (ওটিপি) কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।

নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ বিভাগে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। সেখানে ইসলামিক ইতিহাস, পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন এবং ওমরাহসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম প্রতিদিনের লটারির তালিকায় যুক্ত হবে।

এ ছাড়া ইনভাইট কোডের মাধ্যমে বন্ধু কিংবা পরিবারের সদস্যদের প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়ার সুযোগ রয়েছে। এসব চাবি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অতিরিক্ত সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুধু নুসুকের অফিশিয়াল অ্যাপ ও যাচাইকৃত মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নিবন্ধন বা কুইজে অংশ নিলেই ওমরাহ প্যাকেজ নিশ্চিত হবে না। প্রতিদিনের বিজয়ী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। তাই অংশগ্রহণকারীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।