কুমিল্লা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি মার্কেন্টাইল ব্যাংকে এবার সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ আসলেই কী ৮ নভেম্বর সরকারি ছুটি? যা জানা গেল যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী যাদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিল সরকার, আজ থেকে কার্যকর মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করবেন এবার যে বড় সুখবর শিক্ষকদের জন্য নতুন সুবিধা যুক্ত হলো সৌদি আরবের যে ভিসা ব্যবস্থায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি মার্কেন্টাইল ব্যাংকে এবার সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ আসলেই কী ৮ নভেম্বর সরকারি ছুটি? যা জানা গেল যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী যাদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিল সরকার, আজ থেকে কার্যকর মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করবেন এবার যে বড় সুখবর শিক্ষকদের জন্য নতুন সুবিধা যুক্ত হলো সৌদি আরবের যে ভিসা ব্যবস্থায়
জীবনযাপন

যাদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিল সরকার, আজ থেকে কার্যকর

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


যাদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিল সরকার, আজ থেকে কার্যকর

যাদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিল সরকার, আজ থেকে কার্যকর

এমটিনিউজ ডেস্ক : এবার গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বাড়তি বেতন-ভাতা আজ শনিবার থেকেই কার্যকর বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

তারেক রহমান জানান, এখন থেকে একজন গ্রাম পুলিশ সদস্য মাসিক ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশের প্রধান ১১ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। পাশাপাশি থানায় যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত আজ শনিবার থেকেই কার্যকর হবে।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।

এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের পাঁচ বছর পরপর সাইকেল দেওয়ার পরিবর্তে তিন থেকে সাড়ে তিন বছর পরপর নতুন সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বর্তমানে গ্রাম পুলিশ সদস্যরা প্রতি সপ্তাহে ৩০০ টাকা যাতায়াত ভাতা পান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এ ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ জনপদ নিরাপদ থাকলে বাংলাদেশও নিরাপদ থাকবে। আর তৃণমূল মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অনেক বেশি। স্থানীয় পর্যায়ে কোথায় অপরাধ সংঘটিত হচ্ছে, কোথায় অপরাধের আশঙ্কা রয়েছে, এসব বিষয়ে গ্রাম পুলিশ আগেভাগে তথ্য সংগ্রহ করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করতে পারে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।