কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই কার্গো জাহাজে আগুন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, সময় ৩ দিন একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই কার্গো জাহাজে আগুন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, সময় ৩ দিন
জীবনযাপন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন অভিনেত্রী নাজনীন নীহা! কিন্তু কাকে?

ইডিটর | প্রকাশিত হয়েছে 6 hours আগে


কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন অভিনেত্রী নাজনীন নীহা! কিন্তু কাকে?

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন অভিনেত্রী নাজনীন নীহা! কিন্তু কাকে?

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা সম্পর্কে আছেন, এ খবর পুরনো। জুন মাসেই তিনি সোশ্যাল মিডিয়ায় ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, একজনের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন। যদিও সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়ে, তা স্পষ্ট করেননি নীহা।

এবার সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে গিয়ে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। রোববার (৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে দেখা যায়, পবিত্র কাবার সামনে তাকে জড়িয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, দুজনেরই মুখ কাবার দিকে। ছবিটি তোলা হয়েছে পেছন থেকে। আরেকটি ছবিতে দুজনের হাত; একে-অপরের হাত ধরে আছেন। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে কাবা শরীফ।

ছবির সঙ্গে নিজেই বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

নীহার এই বার্তা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, তিনি বিয়ে করেছেন। তারপরও পরিষ্কার হওয়ার জন্য নীহাকে ক্ষুদেবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত তার সাড়া পাওয়া যায়নি।

ফেসবুক পোস্টের ক্যাপশনের একদম শেষে তিনি লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

এই পোস্টে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা। কিন্তু কার সঙ্গে নতুন জীবন শুরু করলেন নীহা? তার নাম-পরিচয় অবশ্য প্রকাশ করেননি। আগে থেকে গুঞ্জন রয়েছে, এক পাকিস্তানি যুবকের সঙ্গে নাকি নীহার সম্পর্ক। তবে সঙ্গীর পরিচয় নিয়ে এ পর্যন্ত নীরবতাই পালন করছেন অভিনেত্রী।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।