কুমিল্লা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
যে দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন; জানাল জামায়াত পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস ব্রেকিং নিউজ : খাইরুল গুলিবিদ্ধ হঠাৎ স্বর্ণের দামে বড় লাফ পোশাক শ্রমিকদের বেতন কোন গ্রেডে কত, যা আছে নতুন প্রস্তাবে যে দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন; জানাল জামায়াত পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস ব্রেকিং নিউজ : খাইরুল গুলিবিদ্ধ হঠাৎ স্বর্ণের দামে বড় লাফ পোশাক শ্রমিকদের বেতন কোন গ্রেডে কত, যা আছে নতুন প্রস্তাবে
জীবনযাপন

দেশের বাজারে এক ধাক্কায় স্বর্ণের দামে বড় পতন

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


দেশের বাজারে এক ধাক্কায় স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে এক ধাক্কায় স্বর্ণের দামে বড় পতন

এমটিনিউজ ডেস্ক : টানা তিন দফা বাড়ার পর গত শুক্রবার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং আজ রবিবারও ওই দামেই বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে সর্বশেষ গত ৫ নভেম্বর সকালে তৃতীয়বারের মতো সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে সর্বশেষ গত ৫ নভেম্বর সকালে তৃতীয়বারের মতো সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

এর আগে গত ৪ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছিল। গত ২ নভেম্বর সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।