কুমিল্লা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
যে দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন; জানাল জামায়াত পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস ব্রেকিং নিউজ : খাইরুল গুলিবিদ্ধ হঠাৎ স্বর্ণের দামে বড় লাফ পোশাক শ্রমিকদের বেতন কোন গ্রেডে কত, যা আছে নতুন প্রস্তাবে যে দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন; জানাল জামায়াত পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস ব্রেকিং নিউজ : খাইরুল গুলিবিদ্ধ হঠাৎ স্বর্ণের দামে বড় লাফ পোশাক শ্রমিকদের বেতন কোন গ্রেডে কত, যা আছে নতুন প্রস্তাবে
জীবনযাপন

ভ্যান উলটে নারী চিকিৎসকের মৃত্যু

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 days আগে


ভ্যান উলটে নারী চিকিৎসকের মৃত্যু

ভ্যান উলটে নারী চিকিৎসকের মৃত্যু

এমটিনিউজ ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরচালিত ভ্যান উলটে নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে কর্মরত ছিলেন। আহত ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বলে জানিয়েছেন।

ডা. মাইনুল ইসলাম শুভর ভাষ্য, শুক্রবার তারা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসে ওশান ভিউ হোটেলে রাতযাপন করেন। শনিবার বিকালে একটি মোটরচালিত ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার পথে একটি বিড়াল ওই ভ্যানের চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উলটে যায়। এ সময় ভ্যানে থাকা তারা দুজনসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।

তিনি বলেন, দুর্ঘটনায় তার স্ত্রীর মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডা. মাইনুল আরও জানান, তার স্ত্রী ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

কলাপাড়া থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তার স্বামী পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।