কুমিল্লা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস ব্রেকিং নিউজ : খাইরুল গুলিবিদ্ধ হঠাৎ স্বর্ণের দামে বড় লাফ পোশাক শ্রমিকদের বেতন কোন গ্রেডে কত, যা আছে নতুন প্রস্তাবে তাওহিদ হৃদয়ের নতুন ইতিহাস যা লেখা আছে শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনে শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’ : আসিফ নজরুল টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস ব্রেকিং নিউজ : খাইরুল গুলিবিদ্ধ হঠাৎ স্বর্ণের দামে বড় লাফ পোশাক শ্রমিকদের বেতন কোন গ্রেডে কত, যা আছে নতুন প্রস্তাবে তাওহিদ হৃদয়ের নতুন ইতিহাস যা লেখা আছে শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনে
জীবনযাপন

এবার ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, আজ আবারও বিক্ষোভ

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 hours আগে


এবার ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, আজ আবারও বিক্ষোভ

এবার ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, আজ আবারও বিক্ষোভ

এমটিনিউজ ডেস্ক : পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ন্যূনতম মজুরি বোর্ডের সামনে এ বিক্ষোভ শুরু করেন সংগঠনের সদস্যরা।

এদিকে, ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের আজ দ্বিতীয় সভা চলছে। দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে বোর্ডের সব সদস্য উপস্থিত রয়েছেন।

অন্যদিকে, বৈঠক শুরুর আগে পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একইসঙ্গে মূল মজুরি (বেসিক) মোট মজুরির ৬০ শতাংশ, বাড়ি ভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে তারা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশীয় অঞ্চলের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়।

শ্রমিক প্রতিনিধিরা বলেন, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। তারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

তাদের মতে, মূল মজুরির অনুপাত কম হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন চাকরি করার পর মূল মজুরির অনুপাত কম থাকায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এ ছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। একইসঙ্গে খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়।

শ্রমিক প্রতিনিধিরা জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে।

তাদের ভাষ্য, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।