পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ

পোশাক শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন যত করার প্রস্তাব, বৈঠকে যা জানাল মালিকপক্ষ

এমটিনিউজ ডেস্ক : পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে বোর্ডে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। তবে এই প্রস্তাবটি পর্যালোচনার জন্য বোর্ডের কাছে চার কার্যদিবস সময় চেয়েছে মালিকপক্ষ।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ ‘শাহ পরশিয়া’ ভবনে অবস্থিত মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এই প্রস্তাব ও সময় আবেদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।
বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডিষ্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আক্তার জানান, দেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব বোর্ডে জমা দেওয়া হয়েছে।
শ্রমিকদের দাবির বিষয়ে তাৎক্ষণিক মতামত না দিয়ে মালিক পক্ষের প্রতিনিধিরা তা পর্যালোচনার জন্য সময় প্রার্থনা করেন। বিজিএমইএ প্রতিনিধি ও অন্যান্য মালিক প্রতিনিধিরা এই প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা ও অভ্যন্তরীণ হিসাব-নিকাশ করার জন্য মজুরি বোর্ডের কাছে চার কার্যদিবস সময় চেয়েছেন।
সভায় মজুরি বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের (বিজেএসডি) সভাপতি আনোয়ার হোসেন এবং বিজিএমইএ পরিচালক এ বি এম সামছুদ্দিন।
মজুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মালিকপক্ষের পর্যালোচনার সুবিধার্থে ও প্রস্তাবনার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে আগামী ১৬ নভেম্বর বোর্ডের পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।