কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন
জীবনযাপন

এবার কোথায় ঘুরতে গেলেন অভিনেত্রী প্রভা?

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


এবার কোথায় ঘুরতে গেলেন অভিনেত্রী প্রভা?

এবার কোথায় ঘুরতে গেলেন অভিনেত্রী  প্রভা?

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় থেকে অনেকটা সময় দূরে আছেন। এখন অভিনয়ে একরকম অনিয়মিতই বলা যায়। নিজের মনমতো জীবনযাপন করে চলেছেন তিনি। তবে ভ্রমণবিলাসী অভিনেত্রী। তার এই জীবনের বড় একটি অংশ জুড়ে আছে ভ্রমণ।

দেশ-বিদেশের নানা জায়গা ঘুরে বেড়ান তিনি। কখনো পরিবার, কখনো বন্ধুদের নিয়ে, আবার কখনো একাই বেরিয়ে পড়েন অচেনা কোনো এক সমুদ্রসৈকতে। তবে অভিনেত্রীর পথচলায় তার ভক্ত-অনুরাগীদের সেসব জানাতে ভুল করেন না। সামাজিক মাধ্যমে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীদের মাঝে সরব উপস্থিতি রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন প্রভা। সেই পোস্টে দেখা যায়, এমন একটি স্থানে ঘুরতে গেছেন তিনি, যেখানে প্রকৃতি ও ঐতিহ্যের সম্মিলন ঘটেছে। কালো পোশাক আর কালো সানগ্লাসে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী প্রভা।

কিন্তু কোথায় ঘুরতে গেলেন অভিনেত্রী? এমন প্রশ্নোত্তরে জানা গেল তার বার্তা। এ মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করছেন প্রভা। তার পোস্ট করা ছবিগুলোই প্রমাণ দিচ্ছে দেশটির বিখ্যাত স্থান ‘নাইন আর্চ ব্রিজ’-এ তোলা। 

শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝে অবস্থিত এ সেতু। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে ছবি তুলেছেন প্রভা।

একটি সূত্র জানায়, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় ঘুরতে যান সাদিয়া জাহান প্রভা। ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিওবার্তা দিয়ে জানান অভিনেত্রী, একাই ঘুরে গেছেন সেখানে।

সেই ভিডিওবার্তায় প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে— একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কীভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এ রকম হয়। আর আমার বন্ধুগুলো একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তা ছাড়া ১০০  একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।