কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন
জীবনযাপন

জেনে নিন আজকের টাকার রেট

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


জেনে নিন আজকের টাকার রেট

জেনে নিন আজকের টাকার রেট

এমটিনিউজ ডেস্ক : বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে ওঠানামা করছে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার।

বাজারে চাহিদামতো বৈদেশিক মুদ্রার জোগান থাকার পরও গত কয়েক দিন ধরে ডলারের দাম ক্রমবর্ধমান হারে বাড়ানো ও টাকার মান কমানো হচ্ছে। কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য মতে, গত মাসের শুরুতে ডলারের দাম ছিল ১২২ টাকা ৭০ পয়সা। তবে সেটি চলতি মাসের শুরুতে বেড়ে দাঁড়ায় ১২৪ টাকা ৪০ পয়সায়।

বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (১০ নভেম্বর ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২৪ টাকা ৪০ পয়সা

ইউরো : ১৩৯ টাকা ৬১ পয়সা

পাউন্ড : ১৬৭ টাকা ১৯ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৮ টাকা ১০ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৬ টাকা ১৫ পয়সা

চায়নিজ ইয়েন : ১৮ টাকা ৬৫ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৭ টাকা ২৪ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ৩২ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ৫৭ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৯৪ পয়সা

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৯৮ পয়সা

কুয়েতি দিনার : ৩৯৮ টাকা ৬০ পয়সা

আমিরাত দিরহাম : ৩৩ টাকা ৭৩ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাস আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে এসেছিল।

তবে গত কয়েকদিনে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ফের বাড়তি দরে বিক্রি হচ্ছে ডলার। খোলাবাজারে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৯ টাকায়। এতে বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।

অবশ্য ব্যাংকিং চ্যানেলে আমদানি দায় পরিশোধে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৮০ পয়সা দিতে হচ্ছে। অর্থাৎ ব্যাংকের তুলনায় খোলাবাজারে প্রতি ডলার ৪ টাকা ২০ পয়সা বেশি দরে বিক্রি হচ্ছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরবরাহ না বাড়ায় বাজারে ডলারের এ দাম বৃদ্ধি পাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, শিল্পের কাঁচামাল কেনা এবং আমদানি দায় পরিশোধের চাপের কারণে ডলারের চাহিদা বেড়েছে। বিপরীতে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাজারে ডলারের সরবরাহ বাড়ছে না।

এতে বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। ডলারের দাম বাড়লে আমদানি ব্যয়ের পাশাপাশি পণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।