কুমিল্লা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
মোস্তাফিজ সহ যারা নাম লেখালেন এবারের আইপিএলে দাম বাড়ল ডলারের তেলের দাম কমায় স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার যে সুখবর এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য ‘স্যরি’ শব্দটির জন্ম কোথায়, কীভাবে? অনলাইনে খতিয়ান যাচাই করবেন যেভাবে জমি কেনার আগে কোন কোন খতিয়ান দেখবেন? কোন খতিয়ান বেশি গুরুত্বপূর্ণ? মোস্তাফিজ সহ যারা নাম লেখালেন এবারের আইপিএলে দাম বাড়ল ডলারের তেলের দাম কমায় স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার যে সুখবর এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য ‘স্যরি’ শব্দটির জন্ম কোথায়, কীভাবে? অনলাইনে খতিয়ান যাচাই করবেন যেভাবে জমি কেনার আগে কোন কোন খতিয়ান দেখবেন? কোন খতিয়ান বেশি গুরুত্বপূর্ণ?
জীবনযাপন

তেলের দাম কমায় স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 hour আগে


তেলের দাম কমায় স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী

তেলের দাম কমায় স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী

আন্তর্জাতিক ডেস্ক : দীপাবলির পর দিনই বিশ্ববাজারে ফের উর্ধ্বমুখী হয়ে উঠেছে স্বর্ণ ও রুপার দাম। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম কমার পাশাপাশি ডলারের দরপতনের কারণে সোমবার (৯ নভেম্বর) বিশ্ববাজারে মূল্যমান পুনরুদ্ধার করেছে মূল্যবান এই ধাতু। বাজারের অস্থিরতার মধ্যেও বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানের পূর্বাভাস, ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণে দাম প্রায় ৪৬.৩৪ শতাংশ বেড়ে রেকর্ড ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারে স্পট গোল্ডের দাম ০.৭৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,১০০.৩৮ ডলারে দাঁড়ায়। পাশাপাশি রূপার দাম ১.১৩ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৫২.৫৪ ডলারে। ভারতেও এমসিএক্স ডিসেম্বর ফিউচার্সে স্বর্ণ ও রুপা উভয়েরই দাম বেড়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর স্বর্ণের বাজারে তীব্র ঊর্ধ্বগতি দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থানের তথ্য এবং ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংক ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে, এমন গুঞ্জনে বাজারে সাময়িক অস্থিরতা তৈরি হয়।

এদিকে ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম ৪.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.৮৬ ডলারে নেমে এসেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারের এমন পরিস্থিতিতেও চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা দুই বছর ধরে অক্টোবরেও নিজেদের স্বর্ণের মজুত বৃদ্ধি অব্যাহত রেখেছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।