কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর… আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর…
জীবনযাপন

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ : ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ : ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ : ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) গার্ডিয়ানে প্রকাশিত ওই খবরের শিরোনাম ছিল, ‘কলঙ্কিত সাবেক নেতা শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছেন’।

গার্ডিয়ানের ওই খবরে বলা হয়, দেশে ফেরার বিষয়ে ‘আত্মবিশ্বাসী’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগের নেতারা। 

২০২৪ সালের আগস্টে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন শেখ হাসিনা। ওই সময় তিনি সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। এরপর থেকে দিল্লিতে স্বাধীনভাবে বসবাস করছেন তিনি।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল ছাত্র-জনতার অভ্যুত্থানে দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। এ ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা তৈরি করতে পারে। কারণ, তার দল আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং দলটির হাজার হাজার নেতা-কর্মী কারাগারে রয়েছেন। দেশে ফিরতে পারলে শেখ হাসিনাকে তাৎক্ষণিক গ্রেফতার করা হতে পারে।

গত আগস্টেই প্রথম দেশে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। চলতি সপ্তাহে দ্য গার্ডিয়ানকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নির্বাসিত কয়েকজন নেতা জানিয়েছেন, আগামী মাসে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা ‘আত্মবিশ্বাসী’। তার ফেরার প্রস্তুতি হিসেবে দলের আরও কয়েকজন নেতা ইতোমধ্যে দেশে ফিরেছেন বলেও তারা নিশ্চিত করেছেন।

সোমবার শেখ হাসিনার পক্ষে দায়িত্ব পালন করা এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন। এতে দ্রুত নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিটি দ্য গার্ডিয়ানের হাতে এসেছে।

ভারতের কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কারণ তিনি সত্যিই দেশে ফিরতে চান।’

শেখ হাসিনার দণ্ডের পর থেকে তাকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারত সরকার বাংলাদেশের দাবি উপেক্ষা করেছে। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।