কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই
জীবনযাপন

জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে?

ইডিটর | প্রকাশিত হয়েছে 8 hours আগে


জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে?

জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে?

এমটিনিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের গেজেটে সংশোধনী এনেছে সরকার। পেনশন, আনুতোষিক ও অবসর-উত্তর ছুটির হিসাব নির্ধারণে নতুন কিছু ব্যাখ্যা যুক্ত করা হয়েছে।

এতে ১ জুলাই থেকে নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার পর যেসব কর্মচারী অবসর-উত্তর ছুটিতে গেছেন বা যাবেন, তাদের সুবিধা নির্ধারণের নিয়ম স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি ছুটি নগদায়নের বিষয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়।

গতকাল বুধবার সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ নির্দেশনা প্রকাশ করা হয়।

সংশোধিত গেজেটে নিট পেনশন বৃদ্ধির হার, সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা এবং আনুতোষিকের হার আগের মতোই রাখা হয়েছে।

তবে মূল বেতন নির্ধারণ, অবসর-উত্তর ছুটির সময় অনুযায়ী পেনশন ও আনুতোষিকের হিসাব, আগে নিষ্পত্তি হওয়া দাবির পুনর্নির্ধারণ এবং পারিবারিক পেনশন ও উৎসব ভাতা বণ্টনে নতুন বিধান যুক্ত হয়েছে।

নতুন গেজেটে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে ১১ নভেম্বর নতুন আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে, প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ প্রাপ্য হলে তা পরিশোধ করতে হবে।

নতুন গেজেটে অবসর-উত্তর ছুটি শুরুর তারিখ অনুযায়ী দুটি পৃথক বিধান করা হয়েছে।

যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ দেওয়া হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিক সংশোধিত বিধান অনুযায়ী নির্ধারণ করা হবে।

অন্যদিকে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২ জুলাই ২০২৬ বা পরবর্তী সময়ে শুরু হয়েছে বা হবে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতাদি জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারণ করা হবে। ছুটি শেষে তাঁদের নিট পেনশন ও আনুতোষিকও নতুন বিধানের আলোকে হিসাব করা হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।