কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী বেশি বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ! ডলারের শক্তিশালী অবস্থানের কারণে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার নেতানিয়াহু ইরানে হামলা করতে চান, কিন্তু আপত্তি আইজেনকোটের ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী বেশি বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ! ডলারের শক্তিশালী অবস্থানের কারণে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার নেতানিয়াহু ইরানে হামলা করতে চান, কিন্তু আপত্তি আইজেনকোটের ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
জীবনযাপন

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

ইডিটর | প্রকাশিত হয়েছে 10 minutes আগে


তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

এমটিনিউজ ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।

মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় ডা. জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে সেখানে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সফরে তুরস্কে আছেন ডা. জুবাইদা রহমান।  



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।