কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর… আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর…
জীবনযাপন

দীর্ঘ ২৭ বছর পর ৪-০ গোলের জয় পেল বাংলাদেশ

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


দীর্ঘ ২৭ বছর পর ৪-০ গোলের জয় পেল বাংলাদেশ

দীর্ঘ ২৭ বছর পর ৪-০ গোলের জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজমের হতাশা, সমর্থকদের দীর্ঘ অপেক্ষা। সবকিছুর জবাব যেন এক ম্যাচেই দিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয় শুধু সেমিফাইনালের পথ নিশ্চিত করেনি, ফিরিয়েছে হারানো আত্মবিশ্বাসও। হামজা চৌধুরীর নেতৃত্বে দলটির এমন দাপুটে ফুটবল দেখে নতুন করে স্বপ্ন দেখছেন সমর্থকেরা।

বাংলাদেশের ফুটবলে এমন রাতের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। কখনো হতাশার হার, কখনো ছন্দহীন পারফরম্যান্স, সব মিলিয়ে সমর্থকদের মনে জমেছিল আক্ষেপ। বিশেষ করে ফিফা আশিয়ান কাপ বাছাইয়ে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হারের পর ঘুরে দাঁড়ানোর একটি উপলক্ষ খুঁজছিল দল। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের পর শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেই প্রত্যাশারই যেন জবাব দিল বাংলাদেশ।

শুধু স্কোরলাইন নয়, মাঠের খেলাতেও ছিল বাংলাদেশের আধিপত্য। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দল। মাঝমাঠের নিয়ন্ত্রণ, দুই প্রান্ত দিয়ে আক্রমণ, বলের দখল, প্রায় প্রতিটি বিভাগেই এগিয়ে ছিলেন হামজারা। পুরো ম্যাচে শ্রীলঙ্কাকে চাপে রেখে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে স্বাগতিকেরা।

অষ্টম মিনিটেই শমিত সোমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। বিরতির পরও আক্রমণের ধার কমেনি। ৫৩ মিনিটে ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত একক নৈপুণ্যের গোলটি ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে তার নেওয়া নিখুঁত শটে মুগ্ধ হন দর্শকেরা। ৮৭ মিনিটে রাকিব হোসেনের গোলে পূর্ণতা পায় চার গোলের জয়।

চার গোল করেছেন চারজন। তবে এই জয় কেবল গোলদাতাদের কৃতিত্ব নয়। রক্ষণ থেকে আক্রমণ, দলের প্রত্যেকেই নিজেদের দায়িত্ব পালন করেছেন দারুণভাবে। হামজা চৌধুরীর নেতৃত্বে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া, আত্মবিশ্বাস ও জয়ের ক্ষুধা ছিল স্পষ্ট।

অথচ ম্যাচের আগে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির আত্মবিশ্বাসী বক্তব্য ঘিরে আলোচনা ছিল। মাঠের লড়াইয়ে অবশ্য তার দলের সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায়নি। বাংলাদেশের আক্রমণের সামনে বেশির ভাগ সময়ই দিশেহারা ছিল শ্রীলঙ্কা।

এই জয়ের তাৎপর্য আরও বড় একটি পরিসংখ্যানে। সর্বশেষ ১৯৯৯ সালে সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে চার গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ২৭ বছর। দীর্ঘ বিরতির পর আবারও চার গোলের ব্যবধানে জয়ের স্বাদ পেল লাল-সবুজের দল। তাই শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় শুধু একটি ম্যাচের ফল নয়, বাংলাদেশের ফুটবলে নতুন করে আশার আলো জ্বালানোর উপলক্ষও।

এখন সামনে সেমিফাইনাল। আগামী ১৪ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০০৩ সালের পর আর সাফের শিরোপা জেতা হয়নি দেশের ফুটবলারদের। সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন এবার আরও বড় হয়ে উঠেছে। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাস ধরে রেখে পাকিস্তানের বিপক্ষেও এমন দাপুটে ফুটবল উপহার দিতে চান হামজারা।

এছাড়া সব মিলিয়ে ২০১৩ সালের দীর্ঘ ১৩ বছর পর আবারও ৪-০ গোলের ব্যবধানে বড় জয়ের দেখা পেল বাংলাদেশ।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।