কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ডলারের শক্তিশালী অবস্থানের কারণে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার নেতানিয়াহু ইরানে হামলা করতে চান, কিন্তু আপত্তি আইজেনকোটের ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ এবার মক্কা চুক্তিতে নতুন মোড় সরবরাহ বাড়ায় নতুন আলুর কেজি কত হলো জানেন? কাঁচা মরিচের দামেও বড় পরিবর্তন! সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের গেজেটে আনা হয়েছে কিছু কিছু পরিবর্তন ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ডলারের দাম ডলারের শক্তিশালী অবস্থানের কারণে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার নেতানিয়াহু ইরানে হামলা করতে চান, কিন্তু আপত্তি আইজেনকোটের ইনজামামের চোখে যে ১২ জনের হাতেও বিশ্বকাপ ওঠা উচিত ছিল দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ এবার মক্কা চুক্তিতে নতুন মোড় সরবরাহ বাড়ায় নতুন আলুর কেজি কত হলো জানেন? কাঁচা মরিচের দামেও বড় পরিবর্তন! সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের গেজেটে আনা হয়েছে কিছু কিছু পরিবর্তন ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ডলারের দাম
জীবনযাপন

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের গেজেটে আনা হয়েছে কিছু কিছু পরিবর্তন

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 hours আগে


সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের গেজেটে আনা হয়েছে কিছু কিছু পরিবর্তন

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের গেজেটে আনা হয়েছে কিছু কিছু পরিবর্তন

এমটিনিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের গেজেটে সম্প্রতি কিছু পরিবর্তন এনেছে সরকার। মূলত পেনশন, আনুতোষিক এবং অবসর-উত্তর ছুটির হিসাব আরও সহজ ও স্পষ্ট করতেই নতুন এ ব্যাখ্যাগুলো যুক্ত করা হয়েছে।

সংশোধনীতে বলা হয়েছে, গত ১ জুলাই নতুন বেতন স্কেল চালু হওয়ার পর যেসব কর্মচারী অবসর-উত্তর ছুটিতে গেছেন কিংবা সামনে যাবেন, তাদের আর্থিক সুবিধাগুলো কীভাবে হিসাব করা হবে, তা এখন থেকে সুনির্দিষ্ট নিয়মে চলবে। সেই সঙ্গে অবসরের পর ছুটি নগদায়নের বিষয়েও পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ নির্দেশনা প্রকাশ করা হয়।

সংশোধিত গেজেটে নিট পেনশন বৃদ্ধির হার, সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা এবং আনুতোষিকের হার আগের মতোই রাখা হয়েছে। তবে মূল বেতন নির্ধারণ, অবসর-উত্তর ছুটির সময় অনুযায়ী পেনশন ও আনুতোষিকের হিসাব, আগে নিষ্পত্তি হওয়া দাবির পুনর্নির্ধারণ এবং পারিবারিক পেনশন ও উৎসব ভাতা বণ্টনে নতুন বিধান যুক্ত হয়েছে।

নতুন গেজেটে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে ১১ নভেম্বর নতুন আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে, প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ প্রাপ্য হলে তা পরিশোধ করতে হবে।

নতুন গেজেটে অবসর-উত্তর ছুটি শুরুর তারিখ অনুযায়ী দুটি পৃথক বিধান করা হয়েছে। যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ দেওয়া হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিক সংশোধিত বিধান অনুযায়ী নির্ধারণ করা হবে।

অন্যদিকে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২ জুলাই ২০২৬ বা পরবর্তী সময়ে শুরু হয়েছে বা হবে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতাদি জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারণ করা হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিকও নতুন বিধানের আলোকে হিসাব করা হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।