কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন
জীবনযাপন

এবার ৫০ হাজার টাকার ঋণ মিলবে ব্যাংকে না গিয়েই

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


এবার ৫০ হাজার টাকার ঋণ মিলবে ব্যাংকে না গিয়েই

এবার ৫০ হাজার টাকার ঋণ মিলবে ব্যাংকে না গিয়েই

এমটিনিউজ ডেস্ক : গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকার ই-ঋণ চালু হচ্ছে। ব্যাংকে না গিয়েই ডিজিটাল মাধ্যমে ঋণ আবেদন, গ্রহণ ও কিস্তি পরিশোধ করতে পারবেন ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ ও শিক্ষার্থীরা। আত্মকর্মসংস্থান ও পিছিয়ে পড়া মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে বলে আশা বাংলাদেশ ব্যাংক ও অর্থনীতিবিদদের।

ব্যাংকিং সেবার বাইরে থাকা পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ১০০ কোটি টাকার আবর্তনশীল তহবিল দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচির আওতায় ই-ঋণের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রান্তিক ও সমাজের পিছিয়ে পড়া মানুষ। এ ঋণের আওতায় থাকছেন গ্রামীণ জনগোষ্ঠী, প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা, নারী, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা।

মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পুরো ঋণপ্রক্রিয়া সম্পন্ন হবে ডিজিটাল পদ্ধতিতে। ফলে ব্যাংকে না গিয়েই ঋণের আবেদন, অর্থ গ্রহণ ও কিস্তি পরিশোধ করতে পারবেন গ্রাহক। এই যোগান অর্থনীতির চাকা সচল রাখবে বলে মত বিশ্লেষকদের।

বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অনেক ঋণগ্রহীতাই ঋণ পরিশোধে আন্তরিক। প্রয়োজনে নিজেদের সম্পদ বিক্রি করেও তারা ঋণ ফেরত দেন। তাই এই জনগোষ্ঠীকে ঋণ দেয়ার ক্ষেত্রে গুরুত্ব দেয়া যেতে পারে।

ক্ষুদ্র ব্যবসা, আত্মকর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ব্যবহৃত এ ঋণ স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। নগরে মানুষের চাপ কমবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে ঋণ ব্যবহারের সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে সময় মতো ঋণ পরিশোধ করেছেন। এভাবে ধাপে ধাপে ঋণের সীমা ১০ হাজার থেকে ২০ হাজার, ২০ হাজার থেকে ৩০ হাজার এবং বর্তমানে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত উন্নীত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ উদ্যোগ সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করি।

ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস। সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ। এই কর্মসূচিতে ডিজিটাল ব্যাংকিংয়ে অংশগ্রহণও বাড়বে বলে আশা বাংলাদেশ ব্যাংকের।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।