কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন
জীবনযাপন

গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি ইস্যুতে যে রায় দিল আদালত

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি ইস্যুতে যে রায় দিল আদালত

গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি ইস্যুতে যে রায় দিল আদালত

এমটিনিউজ ডেস্ক : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গত ১৯ অক্টোবর জারি করা কমিটি বাতিলের আদেশের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। ফলে বিশ্ববিদ্যালয়ের আগের আদেশ কার্যকর থাকছে।

বুধবার (১১ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ-সংক্রান্ত আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয় বরাবর অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে আরও বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করে গত ১৯ অক্টোবর আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়।

গত ১০ নভেম্বর ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হয়। বুধবার শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের ১৯ অক্টোবর জারি করা কমিটি বাতিলের আদেশ বহাল থাকে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।