কুমিল্লা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
মা-মেয়ে পাশাপাশি কবরে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে ১-০ গোলে বাংলাদেশের হারের পর স্টেডিয়ামের গ্যালারিতে আগুন শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর : আখতার হোসেন অর্থ মন্ত্রণালয় থেকে যে বড় দুঃসংবাদ এলো সরকারি চাকরিজীবীদের জন্য মুক্তি পেয়েই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার্মান দূতাবাস বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মা-মেয়ে পাশাপাশি কবরে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে ১-০ গোলে বাংলাদেশের হারের পর স্টেডিয়ামের গ্যালারিতে আগুন শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর : আখতার হোসেন অর্থ মন্ত্রণালয় থেকে যে বড় দুঃসংবাদ এলো সরকারি চাকরিজীবীদের জন্য মুক্তি পেয়েই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার্মান দূতাবাস বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন
জীবনযাপন

মুক্তি পেয়েই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি

ইডিটর | প্রকাশিত হয়েছে 8 hours আগে


মুক্তি পেয়েই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি

মুক্তি পেয়েই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি

এমটিনিউজ ডেস্ক : আদালত থেকে মুক্তি পাওয়ার পর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া করেছেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি পরিচয় দেওয়া এম কামাল উদ্দিন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার ভাড়া বাসা থেকে এ আইনজীবীকে হেফাজতে নিয়েছিল পুলিশ। কোনো মামলা না থাকায় শনিবার (১৪ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়। সেখান থেকে বিকেলে মুক্তি পান তিনি।

মুক্তির পর এম কামাল উদ্দিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আসলে আমি গতকাল জাহাঙ্গীর কবির নানককে গালি দিয়েছিলাম। কেন লকডাউন ডাকছে অহেতুকভাবে। ওটার পরিপ্রেক্ষিতে কিছু আওয়ামী সন্ত্রাসী আমাকে গতকাল মব করার চেষ্টা করছিল। প্রশাসনের হস্তক্ষেপে আমাকে উদ্ধার করে নিয়ে আসছে। আমার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় আমাকে জিডি মূলে চালান দিয়েছে। ওই জিডি মূলে আমি মুক্তি পাই। আমি বলতে চাই, সরকার বাহাদুরের প্রতি আমি কৃতজ্ঞ; স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ; আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, আমি মহান আল্লাহর দরবারে তারেক রহমানের জন্য দোয়া করি, উনি যেন সুষ্ঠুভাবে এই রাষ্ট্র চালাতে পারেন। আমি আল্লাহর দরবারে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্যও দোয়া করি।

যারা তার বাসায় গিয়েছিল তাদের চেনেন কিনা জানতে চাইলে এম কামাল উদ্দিন বলেন, আমি চিনি নাই। তারা মাস্ক পরা ছিল।

নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও ঝুঁকি আছে। প্রশাসন আমাকে বলছে, যদি তোমার কোনো এরকম সন্দেহ লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবা। আমরা তোমাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমার কার্যক্রম আমি অব্যাহত রাখব ইনশাল্লাহ।

আইনজীবী এম কামাল উদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। তিনি মাস খানেক ধরে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার ওই বাসাটি ভাড়া নেন।

গত শুক্রবার রাতে সেই বাসায় স্থানীয় কিছু লোকজন জড়ো হন। পরে পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

আজ কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ দুপুরে বলেন, কামাল উদ্দিনকে আমরা হেফাজতে নিয়েছি। গত রাতে স্থানীয়দের সঙ্গে উনার কথা কাটাকাটি হয়। মাস খানেক আগে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতিও দাবি করেন তিনি।

এছাড়া বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে ফেইসবুকে ভিডিও প্রচার করেন তিনি। এসব ভিডিওতে পলাতক নেতাদের সমালোচনার পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালি দিতেও শোনা যায় তাকে।

এম কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন। চার বছর আগে তিনি দল থেকে বহিষ্কার হন।

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের এক নেতাকে তখন ১৫ লাখ টাকা নগদ এবং আরেক নেতাকে ১৫ লাখ টাকার চেক দেওয়ার অভিযোগে আদালতে মামলাও করেছিলেন মনোনয়ন বঞ্চিত কামাল উদ্দিন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।