কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন
জীবনযাপন

৫ গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 days আগে


৫ গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে

 ৫ গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর কাছ দিয়ে দুই দিনে উড়ে যাচ্ছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি গত ১৯ নভেম্বর পৃথিবীর কাছাকাছি দিয়ে অতিক্রম করেছে। বাকি একটি ২০ নভেম্বর পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার কথা রয়েছে। 

বিভিন্ন আকারের এসব মহাজাগতিক পাথরখণ্ড অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর দিকে এগিয়ে এলেও এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির হিসাব অনুযায়ী, গ্রহাণুগুলো পৃথিবী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই অতিক্রম করবে। ফলে এগুলোর কারণে কোনো ধ্বংসযজ্ঞের আশঙ্কা নেই।

তবে নাসার শ্রেণিবিন্যাস অনুযায়ী, পাঁচটি গ্রহাণুই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। কারণ, আকারে খুব বড় না হলেও এগুলোর কক্ষপথ পৃথিবীর জন্য নির্ধারিত ন্যূনতম ঝুঁকিপূর্ণ দূরত্বের মধ্যে রয়েছে।

নাসার তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করা প্রথম গ্রহাণুটির নাম ২০২৬ ভিএ১১। এর ব্যাস প্রায় ৪০ ফুট। পৃথিবী থেকে এর নিকটতম দূরত্ব ছিল ৩৩ লাখ ৫০ হাজার কিলোমিটার।

দ্বিতীয় গ্রহাণু ২০২৬ টিবি৮৪। এর আকার প্রায় ২১০ ফুট, যা একটি উড়োজাহাজের সমান। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে এটি ছিল ৪৬ লাখ ৫০ হাজার কিলোমিটার দূরে।

তৃতীয় গ্রহাণু ২০০৭ ডব্লিউকে৩-এর ব্যাস প্রায় ৬৪ ফুট। এটি পৃথিবী থেকে ৫৪ লাখ ৭০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করেছে। 

চতুর্থ গ্রহাণু ২০১৮ এনই১-এর আকার প্রায় ২৩০ ফুট। ১৯ নভেম্বর এটি পৃথিবী থেকে ৬৩ লাখ ৯০ হাজার কিলোমিটার দূর দিয়ে গেছে।

অন্যদিকে, পঞ্চম গ্রহাণু ২০২৬ ভিডি৬। ২০ নভেম্বর এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছানোর কথা রয়েছে। তখন পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে প্রায় ৪০ লাখ ২০ হাজার কিলোমিটার।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে অবস্থিত সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ও ধূমকেতুর গতিবিধি পর্যবেক্ষণ করে। এসব মহাজাগতিক বস্তুর কক্ষপথ, আকার, গতি ও পৃথিবী থেকে দূরত্ব হিসাব করে সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করা হয়।

নাসার সংজ্ঞা অনুযায়ী, সূর্য থেকে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটারের মধ্যে কক্ষপথে চলাচল করে যেসব গ্রহাণু ও ধূমকেতু, সেগুলোকে নিয়ার আর্থ অবজেক্ট বা পৃথিবীর কাছাকাছি মহাজাগতিক বস্তু বলা হয়। এসব বস্তুর কক্ষপথ কখনো পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে আসতে পারে। তাই সম্ভাব্য বিপদ এড়াতে নিয়মিত এগুলোর গতিবিধি পর্যবেক্ষণ জরুরি। সূত্র: উই-অন



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।