কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন
জীবনযাপন

ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব

ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক : ২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছে দুই দেশের বোর্ডই। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় এই প্রস্তাব দেওয়া হয়। তবে সিরিজটির সময়সূচি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি যে তথ্য দিয়েছিলেন, তা সঠিক নয় বলে স্পষ্ট করেছে বিসিবি। শুক্রবার পাকিস্তানে সাংবাদিকদের নাকভি বলেছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে আলোচনার সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা শুক্রবার ক্রিকবাজকে বলেন, আমরা এশিয়া কাপের আগে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি এবং দুটি দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।

তবে সিরিজটি এখনো চূড়ান্তভাবে ঘোষণা করার মতো পর্যায়ে আসেনি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। প্রস্তাবটি এখনো বিবেচনাধীন রয়েছে এবং দুই বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি।

ওই কর্মকর্তা আরও বলেন, যেহেতু প্রস্তাবটি আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং দুটি দেশই এটি বিবেচনা করছে, তাই এখনই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছি না। সিরিজটিতে অংশ নেবে কি না, সে বিষয়ে তারা পরে আমাদের সিদ্ধান্ত জানাবে।

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। বাংলাদেশ সবশেষ এই টুর্নামেন্ট আয়োজন করেছিল ২০১৬ সালে। টি-টোয়েন্টি সংস্করণের সেই আসরে রানার্সআপ হয়েছিল স্বাগতিকেরা।

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অধীনে ২০২৭ এশিয়া কাপই হতে যাচ্ছে প্রথম কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। সূত্র: ক্রিকবাজ।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।