নিয়োগ বিজ্ঞপ্তি ইবনে সিনায়, আজই আবেদন করুন

নিয়োগ বিজ্ঞপ্তি ইবনে সিনায়, আজই আবেদন করুন

এমটিনিউজ২৪জবস : ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইসিটি বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: আইসিটি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/আইটি/গণিত/পদার্থবিজ্ঞান/রসায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: যেকোনো কারখানা বা করপোরেট শিল্প/প্রতিষ্ঠানে কাজের দক্ষতা। তবে ফার্মাসিউটিক্যাল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর
কর্মস্থল: গাজীপুর
বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।