কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর… আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর…
জীবনযাপন

ভারতের মণিপুরে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি

ইডিটর | প্রকাশিত হয়েছে 24 hours আগে


ভারতের মণিপুরে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি

ভারতের মণিপুরে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনের বেশি মানুষ। শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যটির মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।

মুখ্যমন্ত্রী বলেন, গত ৪৮ ঘণ্টায় বিষাক্ত মদপানের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুইটি হাসপাতালে ১৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। ঘটনার পর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মণিপুরের সুংনু শহর থেকে গত এক সপ্তাহে মদ কেনা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। পাশাপাশি অজ্ঞাত উৎসের মদ পান না করার জন্য সতর্ক করেছে পুলিশ।

ভারতে অবৈধ ও ভেজাল মদপানে মৃত্যুর ঘটনা নতুন নয়। কম দামে বিক্রি হওয়া এসব মদে অনেক সময় মিথানলের মতো বিষাক্ত রাসায়নিক মেশানো হয়। এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে অন্ধত্ব, যকৃতের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।

এর আগে ২০২০ সালে পাঞ্জাবে বিষাক্ত মদপানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: আলজাজিরা



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।