কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর… ব্রেকিং নিউজ : ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর… ব্রেকিং নিউজ : ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন
জীবনযাপন

‘আমার আম্মার কালের নায়িকা, এখনো ওই রকম আছে পূর্ণিমা’

ইডিটর | প্রকাশিত হয়েছে 11 hours আগে


‘আমার আম্মার কালের নায়িকা, এখনো ওই রকম আছে পূর্ণিমা’

‘আমার আম্মার কালের নায়িকা, এখনো ওই রকম আছে পূর্ণিমা’

বিনোদন ডেস্ক : অভিনয়ে নিয়মিত পর্দায় খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নিজের উপস্থিতি দিয়ে বরাবরই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার গাঢ় গোলাপি রঙের কারুকাজ করা সালোয়ার-কামিজে নতুন লুকে ধরা দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয় ঝড় তুলেছেন তিনি। 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রায় এক ডজন ছবি প্রকাশ করেন এই তারকা, যা অল্প সময়েই নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলে। 

তার পরিধানে থাকা পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম সূচিকর্ম, ফুলেল নকশা ও পুঁতির কাজ আলাদা আভিজাত্য এনে দিয়েছে। সাজেও রেখেছেন পরিমিত ও মার্জিত ছোঁয়া—খোলা ঢেউখেলানো বাদামি চুল, হালকা ব্লাশ, পরিপাটি চোখের সাজ আর গোলাপি লিপস্টিকে তার লুকটি হয়ে ওঠে স্নিগ্ধ। 

কানে ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলের আংটিতে পূর্ণতা পেয়েছে পুরো সাজ। 

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘একটুখানি মাধুর্য, আর অনেকখানি আভিজাত্য’। তার এই স্নিগ্ধ রূপ দেখে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন অনুসারীরা। পোস্টে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৩০ হাজারের বেশি রিয়েকশন এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে। 

মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার পাশাপাশি উঠে এসেছে নানা রসবোধপূর্ণ কথাও। কেউ লিখেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’ কারও মতে, পূর্ণিমা এখনো তার ‘ছোটবেলার ক্রাশ’। 

শামীম সামির নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমার আম্মার কালের নায়িকা, এখনো ওই রকম আছে পূর্ণিমা। আমার আম্মা বুড়া হয়ে গেছে।’ 

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে তার জনপ্রিয়তার প্রসঙ্গ। মো. সম্রাট নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘এক সময় আমার দাদার ক্রাশ ছিল। তারপর আমার বাপের ক্রাশ ছিল। এখন আমার ক্রাশ।’ 

দীর্ঘদিন ধরেই নিয়মিত অভিনয়ে অনুপস্থিত পূর্ণিমা। মাঝেমধ্যে দু-একটি বিশেষ কাজ করলেও বর্তমানে মূলত বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেই বেশি সক্রিয় তিনি। পর্দায় তাকে সর্বশেষ দেখা গিয়েছিল কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ। 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।