কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ
জীবনযাপন

গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি

ইডিটর | প্রকাশিত হয়েছে 8 minutes আগে


গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি

গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি

এমটিনিউজ ডেস্ক : খুলনায় গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে নগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ব্যক্তির নাম শেখ আবেদ আলী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় চা খেতে গিয়েছিলেন শেখ আবেদ আলী। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে মারধর করে খুলনা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করেন তারা।

শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাবার নাম আসলাম আলী। তিনি গোপালগঞ্জের সাতুলিয়া এলাকার বাসিন্দা।

খুলনা সদর থানার ডিউটি অফিসার এসআই লাভলী জানান, স্থানীয় লোকজন গোপালগঞ্জ সদর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। রোববার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কেসিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে থানায় রাখা হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।