কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ইউপি নির্বাচন নিয়ে এবার যে পদক্ষেপ ইসির হঠাৎ দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক! রুমিন ফারাহানা কী বিএনপিতে ফিরছেন? যা জানা গেল ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে যে বার্তা দিল এনসিপি পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার করা হবে : কর্নেল নাসির উদ্দিন শেখ হাসিনাকে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা চলছে : রাশেদ খাঁন স্বর্ণের দাম হঠাৎ কেন এত কমলো? জানা গেল আসল কারণ ইউপি নির্বাচন নিয়ে এবার যে পদক্ষেপ ইসির হঠাৎ দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক! রুমিন ফারাহানা কী বিএনপিতে ফিরছেন? যা জানা গেল ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে যে বার্তা দিল এনসিপি পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার করা হবে : কর্নেল নাসির উদ্দিন শেখ হাসিনাকে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা চলছে : রাশেদ খাঁন স্বর্ণের দাম হঠাৎ কেন এত কমলো? জানা গেল আসল কারণ
জীবনযাপন

হঠাৎ দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক!

ইডিটর | প্রকাশিত হয়েছে 9 minutes আগে


হঠাৎ দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক!

হঠাৎ দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক!

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাজারে স্বর্ণের দাম টানা দুই সপ্তাহ ধরে কমছে। এতে দেশটির স্বর্ণবাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। বিয়েসহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের জন্য গয়না কেনার পাশাপাশি সঞ্চয়ের উদ্দেশ্যে স্বর্ণের বার কিনছেন অনেকে।

রোববার (২৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম এমিরেটস২৪/৭।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। গত দুই সপ্তাহে প্রতি গ্রাম সোনার দাম সর্বোচ্চ ৬৪ দিরহাম কমেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরায় (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম কমেছে প্রায় ৭ হাজার টাকা।

দাম কমার খবর ছড়িয়ে পড়ার পর গত শুক্রবার থেকে স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। সপ্তাহান্তে সেই ভিড় আরও তীব্র হয়। দোকানের পাশাপাশি আশপাশের পার্কিং এলাকাতেও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেককে দূরে গাড়ি রেখে হেঁটে দোকানে যেতে হয়েছে। স্বর্ণ কেনার জন্য নগদ টাকা তুলতে এটিএম বুথের সামনেও ছিল মানুষের ভিড়।

স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে গত দুই দিনের মতো বেশি ক্রেতার সমাগম আর দেখা যায়নি। দাম কমায় গত দুই দিনে বিক্রি ২৫ শতাংশের বেশি বেড়েছে। বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য গয়না কেনার পাশাপাশি বিনিয়োগ ও সঞ্চয়ের উদ্দেশ্যে স্বর্ণের বার কিনছেন ক্রেতারা।

ক্রেতা আকর্ষণে দোকানগুলোর মধ্যে প্রতিযোগিতাও বেড়েছে। কোথাও গয়নার মজুরি পুরোপুরি মওকুফ করা হচ্ছে, আবার কোথাও দেওয়া হচ্ছে মজুরিতে বিশেষ ছাড়।

স্বর্ণ ব্যবসায়ী খালেদ আল-জাশানি বলেন, স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতনের কারণে বাজারে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। অনেকে সোনার বার কেনার পাশাপাশি বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য গয়না কিনছেন। সপ্তাহান্তে দাম কমায় কেনাকাটার প্রবণতা আরও বেড়েছে। পাশাপাশি বিভিন্ন দোকান মজুরি ছাড়ের মতো বিশেষ অফার দিচ্ছে।

সালেম আল-শুয়াইবি জুয়েলারির ব্যবস্থাপক আলা আল-শাম্মারি বলেন, গত দুই দিনে ক্রেতাদের রেকর্ড উপস্থিতির মূল কারণ স্বর্ণের কম দাম। সামনে বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠান থাকায় অনেকে এই সুযোগ কাজে লাগিয়ে কেনাকাটা করছেন। আগের কয়েক সপ্তাহে দাম বেশি থাকায় যারা কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছিলেন, তারাও এখন বাজারে আসছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে কেনাকাটা বাড়তে শুরু করে। এরপর সপ্তাহান্তে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

আরেক স্বর্ণ ব্যবসায়ী জর্জ আদেল বলেন, দাম কমায় পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে গয়না কেনার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে ক্রেতা আকর্ষণে দোকানগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়েছে। অনেক প্রতিষ্ঠান গয়নার মজুরি ছাড় দিয়ে বিক্রি করছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।