কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত
জীবনযাপন

এলোপাতাড়ি গুলি

ইডিটর | প্রকাশিত হয়েছে 6 minutes আগে


এলোপাতাড়ি গুলি

এলোপাতাড়ি গুলি

এমটিনিউজ ডেস্ক : খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা, লবণচরা ও আড়ংঘাটা এলাকায় রেস্টুরেন্ট, পরিবহন ব্যবসায়ীর বাড়ি ও চায়ের দোকান লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আজ বিকেল ৩টার দিকে নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাড়ির শোবার ঘরের জানালার থাই গ্লাস ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা পেছনের একটি বাড়ির ভেতর দিয়ে এসে টুটুলের শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ভুক্তভোগী টুটুল জানান, তিনি পেশায় পরিবহন ব্যবসায়ী। মোংলায় তার ব্যবসায়িক কার্যালয় রয়েছে। এর আগেও তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। নূর আজিম বাহিনীর ছবি পাঠিয়ে ওই বাহিনীর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছিল। আগের এসব হুমকির পর এবার তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটল।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশাররফ হোসেন বলেন, মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলি ছুড়েছে। এতে জানালার গ্লাস ভেঙে গেছে। তবে কেউ হতাহত হননি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এরপর বিকেল সোয়া ৪টার দিকে সোনাডাঙ্গা থানার সন্নিকটে পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি ছোড়ে। জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাতে খুলনার এক শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের পরিচয় দিয়ে রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে রাতে রেস্টুরেন্ট বন্ধ করে বাড়িতে চলে যান মালিকপক্ষ।

মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্টটি খুলে দেয়। কর্মচারীদেরও ফোন করে কাজে যোগ দেওয়ার অনুরোধ করা হয়। এর কয়েক ঘণ্টা পর বিকেলে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়া হলে সেখানে কর্মরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, রেস্টুরেন্টে গুলির ঘটনা শুনেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া সুইস গেট এলাকায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় প্রাণ বাঁচাতে দোকানে থাকা লোকজন নদীতে ঝাঁপ দেন। তবে কেউ হতাহত হননি।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান বলেন, চায়ের দোকানের সামনে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

পুলিশ জানায়, গুলি ছুড়ে দুর্বৃত্তরা সুইস গেট পার হয়ে যাওয়ার সময় আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর আগে গত ১৭ নভেম্বর একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান ও ভ্যানচালক আব্দুল খালেক গুলিবিদ্ধ হন। এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় আবারও গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

একই দিনে খুলনা নগরীর পৃথক তিন স্থানে গুলি ছোড়ার ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।