কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কান ধরে উঠবস করানো হলো ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় চাকরির সুযোগ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, লাগবে না অভিজ্ঞতা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক এবার গ্রেপ্তার আ.লীগের এক কেন্দ্রীয় নেতা বুধবার প্রকাশ হবে ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না কোন অভিজ্ঞতা আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা? কান ধরে উঠবস করানো হলো ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় চাকরির সুযোগ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, লাগবে না অভিজ্ঞতা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক এবার গ্রেপ্তার আ.লীগের এক কেন্দ্রীয় নেতা বুধবার প্রকাশ হবে ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না কোন অভিজ্ঞতা আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা?
জীবনযাপন

কান ধরে উঠবস করানো হলো ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায়

ইডিটর | প্রকাশিত হয়েছে 22 minutes আগে


কান ধরে উঠবস করানো হলো ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায়

কান ধরে উঠবস করানো হলো ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায়

এমটিনিউজ ডেস্ক : ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশায় কয়েকজন তরুণকে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ধর্মপাশা উপজেলার ৫ নম্বর সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন তরুণকে উপস্থিত লোকজনের সামনে কান ধরে উঠবস করতে দেখা যায়। তবে কার নির্দেশে এবং কী কারণে তাদের এভাবে শাস্তি দেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি প্রথমে ঝুটন দাস নামে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেন। পরে ফরহাদ আহমেদ ও সেলিম আহমেদও ভিডিওটি শেয়ার করেন। এরপর ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁর নজরে এসেছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই। গ্রামের লোকজন মিলে যদি কোনো সালিশ করে থাকে, সে বিষয়ে আমার কিছু বলার নেই। তবে কোনো অপরাধ সংঘটিত হলে কেউ আমার কাছে এলে সে বিষয়গুলো আমি দেখব।

ঘটনার প্রকৃত কারণ, ভুক্তভোগী তরুণদের বক্তব্য এবং তাদের কান ধরে উঠবস করানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও বক্তব্য জানার চেষ্টা চলছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।