কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন? পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে? নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ৪ উন্মুক্ত করল শাওমি শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি এবার গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন? পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে? নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ৪ উন্মুক্ত করল শাওমি শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি এবার গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
জীবনযাপন

পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে?

ইডিটর | প্রকাশিত হয়েছে 6 minutes আগে


পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে?

পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে?

এমটিনিউজ ডেস্ক : তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবের অঙ্ক এখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। প্রস্তাবটি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের যুক্তি পালটাযুক্তির মধ্য দিয়ে আলোচনা চলছে। 

গতকাল সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকপক্ষের নেতারা যৌক্তিক মনে করেনি। আবার মালিকপক্ষও শ্রমিকপক্ষের দেওয়া আগের প্রস্তাব যথাযথ মনে করছে না। উভয় পক্ষ আবার সংশোধিত প্রস্তাব দেবে। তারপর সিদ্ধান্ত আসবে। তবে মালিকপক্ষ কত টাকা প্রস্তাব করেছে সে বিষয়ে এখনই কিছু জানাতে চান না বোর্ড সদস্যরা।

গতকাল নির্ধারিত সময় বেলা সাড়ে ১১টার দিকে সভা শুরু হয়। নামাজের বিরতিসহ বিকাল পর্যন্ত সভা চলে। এরপরও আলোচনা অব্যাহত ছিল। সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি বিশেষজ্ঞরা উপস্থিত থেকে তাদের বিশ্লেষণ ও মতামত তুলে ধরেন। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের দেওয়া প্রস্তাব আনুষ্ঠানিকভাবে বোর্ডের সভায় উপস্থাপন করা হয়েছিল। সোমবার মালিকপক্ষের প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে। এখন দুই পক্ষের বক্তব্য, যুক্তি ও পালটাযুক্তি পর্যালোচনা করা হচ্ছে।

মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে, তা জানতে চাইলে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ মুহূর্তে প্রস্তাবের অঙ্ক প্রকাশ করা হবে না। আলোচনা শেষ হওয়ার পর বোর্ডের সিদ্ধান্তের আলোকে বিষয়টি জানানো হবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে যেসব তথ্য ছড়াচ্ছে, সেগুলোকে বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে বিবেচনা করা উচিত নয়। বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যা জানানো হবে, সেটিই গ্রহণ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শ্রমিকদের দাবি, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং শ্রম আইন অনুযায়ী প্রাসঙ্গিক বিষয়গুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা আইনবিরোধী হয় বা আইনি প্রক্রিয়ায় বাতিল হওয়ার ঝুঁকি তৈরি করে।

মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, বাজারদর, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মালিকদের আর্থিক সক্ষমতা, ছোট ও মাঝারি শিল্পের পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

শিল্পাঞ্চল পরিদর্শনের তথ্য বিবেচ্য হবে: সৈয়দ আজাদ সুবহানী জানান, ঢাকা, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। পরিদর্শনে পাওয়া এসব তথ্য সোমবারের সভায় উপস্থাপন করা হয়। মজুরি নির্ধারণের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি ও বিভিন্ন পক্ষের সক্ষমতা বিবেচনা করা জরুরি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি এবং শিল্পের টেকসই অগ্রগতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হচ্ছে।

শ্রমিকরা তাদের ন্যায্য দাবি পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা করছেন তিনি এবং বোর্ডের অন্য সদস্যরা। চেয়ারম্যান হিসেবে তার আইনগত ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে আলোচনাকে এগিয়ে নেওয়া ও সমঝোতায় পৌঁছাতে সহায়তা করছেন বলেও জানান তিনি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।