কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা? মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষক বদলি নিয়ে সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন দুই দিনে চার হাজার ৭২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়লেন বাবর আজম পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়িয়ে যত টাকা করার প্রস্তাব আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা? মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষক বদলি নিয়ে সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন দুই দিনে চার হাজার ৭২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়লেন বাবর আজম পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়িয়ে যত টাকা করার প্রস্তাব
জীবনযাপন

সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন

ইডিটর | প্রকাশিত হয়েছে 25 minutes আগে


সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন

সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন

এমটিনিউজ ডেস্ক : টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে শ্রমিকরা একটি পুলিশ বক্সে প্রবেশ করে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় মণ্ডল গ্রুপের একটি গার্মেন্টসে শ্রমিকেরা ভাঙচুর চালায়। এ খবরে আশপাশের অনেক গার্মেন্টসের শ্রমিকেরা রাস্তায় নামে।

দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এতে পুলিশ বাঁধা দিলে বেঁধে যায় সংঘর্ষ। এসময় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।

সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্সের ভেতরে ও বাইরে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময় মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় দিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকেরা। সংঘর্ষের কারণে দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে পুনরায় যান চলাচল শুরু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির (অপরাধ দক্ষিণ) বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, অনেক জায়গায় আগুন দিয়েছে।

পুলিশ বক্সে আগুনের বিষয়টি জেনে বলতে হবে। এখন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চালু আছে বলে জানান তিনি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন কালের কণ্ঠকে বলেন, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকায় ৭০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।