সাইফউদ্দিন গ্রেড-২ সাইড স্ট্রেইন চোটে, বড় পরিবর্তন বাংলাদেশ দলে

সাইফউদ্দিন গ্রেড-২ সাইড স্ট্রেইন চোটে, বড় পরিবর্তন বাংলাদেশ দলে

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশ ‘এ’ দলে এসেছে বড় পরিবর্তন। জাতীয় দলে ডাক পাওয়ায় দল ছেড়েছেন পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরী। তাদের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। এ ছাড়া চোটের কারণে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এস এম মেহেরব।
জানা গেছে, সাইফউদ্দিন গ্রেড-২ সাইড স্ট্রেইন চোটে পড়েছেন। এ কারণে এশিয়া কাপ রাইজিং স্টারসের বাকি ম্যাচগুলোতে তার খেলা হচ্ছে না।
অন্যদিকে, জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আর মাঠে নামতে পারবেন না পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী। তাদের জায়গায় ব্যাটিং বিভাগে শক্তি বাড়াতে নেওয়া হয়েছে মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।
এদিকে, সাইফউদ্দিনের বিকল্প হিসেবে দলে যুক্ত হওয়া এস এম মেহেরব বোলিং বিভাগে দায়িত্ব পালন করবেন।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।